Jalpaiguri: লক্ষ্মী পুজোয় লক্ষ্মী লাভের আশায় শোলার কদম ফুল বিক্রি! পরিশ্রমের দাম মেলে?

Written ByRajat Mondal
Published: Oct 15, 2024, 10:36 AM IST|Updated: Oct 15, 2024, 10:36 AM IST

Lakshmi Puja: দশমীর দিন থেকেই বাড়িতে যাত্রা পুজোয় শোলার ফুল লেগে থাকে। তাই জোর কদমে চলছে শোলার ফুল কেনাবেচা।

 

Thermocol flower1/6

শোলার ফুল

প্রদ্যুত দাস: লক্ষ্মী লাভের আশায় জলপাইগুড়ি শহরে বিভিন্ন বাজারে রাস্তার ধারে শোলার ফুল বিক্রি শুরু হয়েছে। দেদারে বিক্রিও হচ্ছে সেই ফুল। 

 

Thermocol flower2/6

শোলার ফুল

দশমীর দিন থেকেই বাড়িতে যাত্রা পুজোয় শোলার ফুল লেগে থাকে। তাই জোর কদমে চলছে শোলার ফুল কেনাবেচা।

Thermocol flower3/6

শোলার ফুল

মালকানি ও পাদরিগুটি এলাকার শোলার ফুল বিক্রেতারা নিজের হাতে শোলার ফুল বানান। সেই সমস্ত ফুল শহরে নিয়ে আসেন তাঁরা। 

Thermocol flower4/6

শোলার ফুল

জলপাইগুড়ির বিভিন্ন বাজারে সেই ফুল বিক্রি করেন। ফুল বিক্রেতারা এক একটি শোলার ফুলের মুল্য রেখেছেন ৫ টাকা করে।

Thermocol flower5/6

শোলার ফুল

বিক্রেতারা বলেন, মালকানি থেকে শোলার ফুল বানিয়ে নিয়ে আসি কিন্তু তাতেও লাভের মুখ দেখিনা। কারণ বানাতে অনেক খরচ হয়।

Thermocol flower6/6

শোলার ফুল

তাঁরা আরও জানান, পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক মেলেনা আমাদের। তাও লক্ষ্মী লাভের আশায় গ্রাম থেকে শহরে আসি।