VIRAL: কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন! এখন একান্তে সচিন-পুত্রের সঙ্গে এই ক্রিকেটার

সচিন-পুত্র এই মুহূর্তে রয়েছেন ইংল্যান্ডে। ড্যানিয়েল তাঁর অত্যন্ত ভাল বান্ধবী। দারুণ সম্পর্ক দুই ক্রিকেটারের। অতীতেও এক সঙ্গে সময় কাটিয়েছেন অর্জুন-ড্যানিয়েল।  

শুভপম সাহা | Updated By: Jun 28, 2022, 05:57 PM IST
VIRAL: কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন! এখন একান্তে সচিন-পুত্রের সঙ্গে এই ক্রিকেটার
অর্জুন-সচিন একান্তে এক রেস্তোরাঁয়

নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ড ক্রিকেটার ড্যানিয়েল ওয়াট (Danielle Wyatt) একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে, এক রেস্তোরাঁয় তিনি সময় কাটাচ্ছেন অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) সঙ্গে। আর এই ছবি ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 

Add Zee News as a Preferred Source

সচিন-পুত্র এই মুহূর্তে রয়েছেন ইংল্যান্ডে। ড্যানিয়েল তাঁর অত্যন্ত ভাল বান্ধবী। দারুণ সম্পর্ক দুই ক্রিকেটারের। অতীতেও এক সঙ্গে সময় কাটিয়েছেন অর্জুন-ড্যানিয়েল। সেই ২০০৯ সালে তাঁদের প্রথম দেখা হয়েছিল। ড্যানিয়েল শুধু ভাল ক্রিকেট খেলেই খবরে আসেন না, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে নাম জড়িয়েও খবরে আসেন তিনি। ২০১৪ সালে প্রকাশ্যে কোহলিকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন ড্যানিয়েল। 

অন্যদিকে গত আইপিএল নিলামে অর্জুনকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চোটের জন্য় মুম্বইয়ের হয়ে একটি ম্য়াচও খেলা হয়নি বছর বাইশের ক্রিকেটারের। মুম্বই ছেড়ে দেয় অর্জুনকে। নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন রোহিত শর্মা (১৬ কোটি টাকা), বুমরা (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি টাকা) ও কায়রন পোলার্ডকে (৬ কোটি) ধরে রেখেছিল। ৪৮ কোটি টাকা নিয়ে নিলামে নেমে চলতি বছর অর্জুনকে ফের ৩০ লক্ষ টাকায় কেনে মুম্বই। কিন্তু এই মরশুমে অর্জুনকে একটি ম্য়াচও খেলায়নি অর্জুন। যা নিয়ে বিস্তর আলোচনা হয়।

আরও পড়ুন: Matteo Berrettini, Wimbledon 2022: কেন সরে দাঁড়ালেন গতবারের রানার্স বেরেত্তিনি? জেনে নিন

আরও পড়ুনHardik: এই আইরিশ খেলুক আইপিএল, চাইছেন মোহিত হার্দিক, ভালবেসে দিলেন নিজের ব্যাট

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.