মিক্সড ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সানিয়া-ডোডিগ জুটি

মিক্সড ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন সানিয়া মির্জা এবং তাঁর সঙ্গী ইভান ডোডিগ। তাঁরা হারালেন অস্ট্রেলিয়ারই প্রতিযোগী সামান্থা স্টোসুর এবং সাম গ্রোথ। সানিয়া এবং ডোডিগ এই অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে দ্বিতীয় বাছাই জুটি হিসেবে খেলছে। তাঁরা তাঁদের প্রতিপক্ষ সামান্থা এবং সাম গ্রোথ জুটিকে হারিয়ে দিলেন ৬-৪, ২-৬ এবং ১০-৫ গেমে।

মিক্সড ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সানিয়া-ডোডিগ জুটি