সিন্ধুর টাকা পাওয়ার বহর শুনে মারিনের চোখ কপালে উঠে গিয়েছে!
তিনি স্প্যানিশ ব্যাডমিন্টন তারকা ক্যারোলিনা মারিন। যিনি রিও অলিম্পিকে ভারতের পিভি সিন্ধুকে হারিয়ে সোনা জিতেছিলেন। আর রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল পিভি সিন্ধুকে। এখন মারিন রয়েছেন, ভারতেই। তিনি এখন খেলছেন প্রিমিয়র ব্যাডমিন্টন লিগে। এখানে খেলতে এসেই মারিন শুনতে পান যে, অলিম্পিকে রুপো জেতার জন্য, প্রচুর পরিমাণ আর্থিক পুরস্কার পেয়েছেন সিন্ধু। আর সেটা শুনেই চোখ কপালে উঠে গিয়েছে মারিনের।
Updated By: Jan 13, 2017, 11:06 AM IST