Seniors World Cup: পাকিস্তানে চল্লিশোর্ধদের নিয়ে বিশ্বকাপ! খেলবেন আখতার-আফ্রিদিরা

পাকিস্তান ছাড়াও খেলবে ভারত (India), অস্ট্রেলিয়া (Australia), ইংল্যান্ড (England), নিউজিল্যান্ড (New Zealand), ওয়েস্ট ইন্ডিজ (West Indies), দক্ষিণ আফ্রিকা (South Africa), শ্রীলঙ্কা (Sri Lanka), কানাডা (Canada)।

শুভপম সাহা | Updated By: Apr 27, 2022, 09:50 PM IST
Seniors World Cup: পাকিস্তানে চল্লিশোর্ধদের নিয়ে বিশ্বকাপ! খেলবেন আখতার-আফ্রিদিরা
ফের বিশ্বকাপের খেলবেন আফ্রিদি-আখতাররা

নিজস্ব প্রতিবেদন: এবার চল্লিশোর্ধদের নিয়ে বিশ্বকাপের (Seniors Over 40 Cricket World Cup) আয়োজন করছে পাকিস্তান। চলতি বছর ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত করাচিতে হবে এই বিশেষ বিশ্বকাপ। এই খবর নিশ্চিত করেছে পাকিস্তান ভেটেরান্স ক্রিকেট অ্যাসোসিয়েশন (Pakistan Veterans Cricket Association, PVCA)। জানা যাচ্ছে ডজন দেশের প্রাক্তন চল্লিশোর্ধ ক্রিকেটাররা এই বিশ্বকাপে অংশ নেবেন। 

Add Zee News as a Preferred Source

পাকিস্তান ছাড়াও খেলবে ভারত (India), অস্ট্রেলিয়া (Australia), ইংল্যান্ড (England), নিউজিল্যান্ড (New Zealand), ওয়েস্ট ইন্ডিজ (West Indies), দক্ষিণ আফ্রিকা (South Africa), শ্রীলঙ্কা (Sri Lanka), কানাডা (Canada), ইউএসএ (USA), জিম্বাবোয়ে (Zimbabwe) , ওয়েলস (Wales), নামিবিয়া (Namibia) ও সংযুক্ত আরব আমিরশাহি (UAE)।

জানা যাচ্ছে পাকিস্তানের প্রাক্তন মহারথীদের মধ্যে শাহিদ আফ্রিদি (Shahid Afridi), শোয়েব মালিক (Shoaib Malik), ইউনিস খান (Younis Khan), মহম্মদ হাফিজ (Muhammad Hafeez), শোয়েব আখতার (Shoaib Akhtar), মিসবা-উল-হক (Misbah-ul-Haq), ইমরান নজির (Imran Nazir), আব্দুল রজ্জাক (Abdul Razzaq) ও ইউনিস খানরা (Younis Khan) অংশ নেবেন। সিনিয়রদের বিশ্বকাপ খেলা হবে ৪৫ ওভারে। দিন-রাতের ম্যাচগুলি করাচির ছ'টি ভেন্য়ুতে।

আরও পড়ুন: IPL 2022: Covid-19 যুদ্ধ জিতে Delhi Capitals শিবিরে যোগ দিলেন Mitchell Marsh-Tim Seifert

আরও পড়ুনShane Warne-কে অভিনব শ্রদ্ধার্ঘ দিচ্ছে Rajasthan Royals! কী হবে ৩০ এপ্রিল?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.