বাংলাদেশের বিরুদ্ধে তিনটে সেঞ্চুরি ভারত এ দলের তরুণ ক্রিকেটারদের
একমাত্র টেস্টের আগের প্রস্তুতি ম্যাচ ড্র হয়ে গেল। হায়দরাবাদ জিমখানা মাঠে দু'দিনের এই ম্যাচ ড্র হলেও, বাংলাদেশের থেকে Dvsk ভালো পারফরম্যান্সই করল ভারত এ দল। রবিবার ম্যাচের প্রথম দিনে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২২৪ রান তুলে প্রথম ইনিংসে ডিক্লেয়ার দিয়ে দেয় বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিম ৫৮ এবং সৌম্য সরকার ৫২ রান করেন। ভারত এ-র হয়ে চারটি উইকেট নেন অনিকেত চৌধুরি। জবাবে ব্যাট করতে নেমে ভারত এ আট উইকেটে ৪৬১ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। ভারত এ-র হয়ে তিন-তিনজন ক্রিকেটার অপরাজিত সেঞ্চুরি করেন।
|
Updated By: Feb 6, 2017, 05:43 PM IST