Neeraj Chopra: সোনা জয়ী নীরজ চোপড়ার কোচকে ছাঁটাই করা হল!

২০১৭ সালের নভেম্বর মাসে হোহনকে এএফআই জাতীয় কোচ করে নিয়ে আসে। 

শুভপম সাহা | Updated By: Sep 14, 2021, 04:23 PM IST
Neeraj Chopra: সোনা জয়ী নীরজ চোপড়ার কোচকে ছাঁটাই করা হল!

নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়ার সোনা জয়ের নেপথ্যে ছিলেন ইউয়ি হোহন (Uwe Hohn)। জাতীয় দলের মুখ্য জ্যাভলিন কোচের পারফরম্যান্সে খুশি নয় অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই)। সর্বভারতীয় সংস্থা জার্মানির কিংবদন্তি অলিম্পিয়ানকে দায়িত্ব থেকে সরিয়ে দিল। 

Add Zee News as a Preferred Source

অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায়  অলিম্পিক্স থেকে সোনা জিতেছেন। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১৩ বছর পর ফের নীরজ সেই নজির গড়েছেন। 

২০১৭ সালের নভেম্বর মাসে হোহনকে এএফআই জাতীয় কোচ করে নিয়ে আসে। নীরজ ছাড়াও তিনি শিবপাল সিং ও অন্নু রানিকে প্রশিক্ষণের দায়িত্ব নেন। হোহনের কোচিংয়ে কমনওয়লেথ ও এশিয়াডে অংশ নেন নীরজ। যদিও ২০১৮ সালে জার্মানির ডক্টর ক্লাউস বার্টোনিটজ নীরজের দায়িত্ব নেন।এএফআই প্রধান আদিল সুমারিওয়ালা জানিয়েছেন যে, নতুন কোচ খোঁজা হচ্ছে।

আরও পড়ুন: Shakib al Hasan: ধোনিকে ক্যাপ্টেন করে সর্বকালের সেরা আইপিএল একাদশ বেছে নিলেন শাকিব

ইউয়ি হোহন, মানব ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি জ্যাভলিনে ১০০ মিটারের গণ্ডি টপকেছিলেন। ১০৪.৮ মিটারের সেই থ্রোয়ের পর অলিম্পিক এবং বিশ্ব অ্যাথলেটিক্সের কর্তাব্যক্তিরা ভীষণ চিন্তায় পড়েন। ভবিষ্যতে কেউ যদি আরও বেশি ছোড়েন, তাহলে এক সঙ্গে চলতে থাকা অন্যান্য ইভেন্টের কারো গায়ে জ্যাভলিন এসে লাগতে পারে। এর পরেই জ্যাভলিনের কিছু পরিবর্তন করা হয়। জ্যাভলিনের সেন্টার অফ গ্র্যাভিটি সামনের দিকে সরিয়ে আনা হয়। এর ফলে জ্যাভলিনে আর কোনওদিনই অতদূর যেতে পারবে না।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.