ভারতে ভালো ফল করতে পারলে কী হবে, কী বলছেন জানেন স্মিথ?

তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। গত বেশ কয়েকমাস ধরেই তাঁর দল উপমহাদেশে খারাপ পারফর্ম করেছে। সেই স্টিভেন স্মিথের ফের অগ্নিপরীক্ষা। তাঁর দলকে চার-চারটে টেস্টের সিরিজ খেলতে হবে ভারতে এসে। এর আগের ভারত সফরে এসে পর্যুদস্ত হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এবারের সফরের আগে রিকি পন্টিং থেকে ইয়ান বথাম অথবা কেভিন পিটারসেন থেকে কেন উইলিয়ামসন, সবাই সতর্ক করে দিয়েছেন স্মিথের দলকে। তাঁদের কাজটা যে, কতটা কঠিন হতে চলেছে, হাড়ে হাড়ে বুঝছেন স্টিভেন স্মিথ। এই পরিস্থিতিতে তিনিও দলকে তাতাচ্ছেন অন্যভাবে।

 ভারতে ভালো ফল করতে পারলে কী হবে, কী বলছেন জানেন স্মিথ?