Conjunction of Saturn Mercury April: এপ্রিলেই মুখোমুখি জ্ঞানের গ্রহ বুধ এবং ন্যায়ের দেবতা শনি। এতে তৈরি হবে এক বিরল যোগ-- দৃষ্টিযোগ। ২০ এপ্রিল সোমবার বিকেল ৪টে ৫০ নাগাদ তৈরি হবে এই যোগ।
Hanuman Ji's Favorite Zodiac Signs: বলা হয়, হনুমানজি যাঁকে কৃপা করেন, তাঁর জীবন ভরে ওঠে সাহস শৌর্য শক্তি ও জ্ঞানে। কোন কোন রাশিকে সারা বছর ভালোবাসেন হনুমানজি?
Hanuman Jayanti Lucky Zodiac Signs: বজরঙ্গবলি তথা হনুমানজিকে শিবের অবতার মনে করা হয়! তাঁকে শিবের রুদ্র অবতারও বলে। এহেন হনুমানজির জন্মজয়ন্তী নিয়ে প্রত্যেক বছরই ভক্তদের মধ্যে বিপুল এহেন হনুমানজির জন্মজয়ন্তী কবে?
Saturn Enter Uttara Bhadrapada Nakshatra: অচিরেই শনি উত্তরভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পর্বে প্রবেশ করবে। যদিও এর প্রভাবে সমস্ত রাশিই প্রভাবিত হবে, তবে বিশেষ করে চারটি রাশি সবচেয়ে বেশি লাভবান হবে। এঁদের আর্থিক লাভ ঘটবে, জীবনে আসবে সাফল্য, সুখ, সমৃদ্ধি।
Ranveer-Deepika on the NBA stage in New York: 'ধুরন্ধর'-এর সাফল্যের মাঝে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন নিউ ইয়র্কে এনবিএ অল-স্টার গেম উপভোগ করলেন।
Shani Rashifal 2026: এই ২০২৬ সালে কারা কারা শনির আশীর্বাদ পাবেন? এ বছরে শনির শুভ প্রভাবে কাদের ভাগ্য থাকবে তুঙ্গে?
Mamata Bandyopadhyay: এবার মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)প্রথম স্থানাধিকারী নিলুফা দ্বিতীয় স্থানাধিকারীরিক্তা চক্রবর্তীকে (Rikta Chakraborty)ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন।
Katwa Girl Success:তিনি বলেন,প্রথম দু'বার ব্যর্থ হই। মন খারাপ হয়েছিল, কিন্তু ভেঙে পড়িনি। জানতাম আমি পারব। এবারের প্রস্তুতিতে ছিল দৃঢ় লক্ষ্য।
Tripti Dimri In Animal: 'অ্যানিমাল'-এতৃপ্তির সাফল্য আকাশ ছোঁয়া। সেই নিয়ে অভিনেত্রী বলেন যে তিনি কোনওদিন ভুলবেন না যে মাধ্যম তাঁকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে, তা হল: ওটিটি।
Raju Hirani: শীঘ্রই ওটিটিতে পা রাখতে চলেছেন পরিচালক রাজকুমার হিরানি। এবং মুখ্য চরিত্রে রাখতে চলেছেন ‘টুয়েলফথ ফেল’ খ্য়াত অভিনেতা বিক্রান্ত ম্যাসি।
Kedara yoga: জ্যোতিষবিদ্যা কখনও বলে না, ম্যাজিকের মতো কিছু ঘটে যাবে আপনার জীবনে। কোনও শুভ যোগের কথা যখন ওঠে, তখন এটাই বলা হয়, একটা গ্রহসংস্থান তৈরি হবে, এর ফলে আপনার উপকার হতে পারে। তবে তার সঙ্গে থাকতে হয় জাতকের কঠোর পরিশ্রম ও আন্তরিকতা!
ভারতীয় মনে অক্ষয় তৃতীয়া দিনটি সৌভাগ্য, সাফল্য ও বিশেষ অর্জনের প্রতীক।
চর্মচক্ষেই দেখেন আর স্বপ্নে-- সর্পদৃশ্যের নানা তাৎপর্য। ভাগ্যের উপর নানা প্রভাব।
উদযাপনের দিন মদ ও আমিষ খাওয়া এবং এসব বাড়িতে আনাও নিষিদ্ধ।
Best Industrial Link tech Institute B C Roy Engineering College | EducationExcellence
Leaders' Talk: অভিজ্ঞতা, প্রত্যাশা অকপটে ভাগ করে নিলেন Khosla Electronics -এর Founder ও MD
তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। গত বেশ কয়েকমাস ধরেই তাঁর দল উপমহাদেশে খারাপ পারফর্ম করেছে। সেই স্টিভেন স্মিথের ফের অগ্নিপরীক্ষা। তাঁর দলকে চার-চারটে টেস্টের সিরিজ খেলতে হবে ভারতে এসে। এর আগের ভারত সফরে এসে পর্যুদস্ত হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এবারের সফরের আগে রিকি পন্টিং থেকে ইয়ান বথাম অথবা কেভিন পিটারসেন থেকে কেন উইলিয়ামসন, সবাই সতর্ক করে দিয়েছেন স্মিথের দলকে। তাঁদের কাজটা যে, কতটা কঠিন হতে চলেছে, হাড়ে হাড়ে বুঝছেন স্টিভেন স্মিথ। এই পরিস্থিতিতে তিনিও দলকে তাতাচ্ছেন অন্যভাবে।
ওয়েব ডেস্ক: নোট বাতিলের প্রতিবাদে কলকাতায় মিছিলে হাঁটলেন মমতা। তৃণমূল কর্মী-সমর্থকদের উন্মাদনায় ভিড় সামাল দিতে হিমসিম খেল পুলিস। মিছিল শেষে চড়া সুরে নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করলেন মুখ্যমন্ত্রী। শহরের রাস্তায় আগাগোড়া সেই পুরনো বিরোধী নেত্রীর ভূমিকায় দেখা গেল তাঁকে। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা। মিছিলে মুখ্যমন্ত্রী। দলনেত্রী নিজেই হ্যান্ডমাইকে স্লোগান তোলায় উজ্জীবিত তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূলের মিছিলে এত মানুষ যে এই প্রথম, এমন নয়। তবে, এ দিন দলীয় কর্মী-সমর্থকদের উন্মাদনা ছিল লাগামছাড়া। রাস্তার দু-পাশ থেকে তাঁরা ক্রমাগত মূল মিছিলে ঢুকে পড়ায় থমকে যেতে হয় মুখ্যমন্ত্রীকে। কলেজ স্ট্রিটে ট্রাম লাইনের ওপর প্রায় সাড়ে পাঁচ মিনিট দাঁড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি ঠিকমতো সামলাতে না পারায় ভিড় সামাল দিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীইপুলিসকে নির্দেশ দিতে শুরু করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেলিব্রিটিরা তাঁকে ছেড়ে মিছিলের গোড়ার দিকে এগিয়ে গেলেও ভিড় সামলাতে হিমসিম খায় পুলিস।
ভাইজাগ টেস্টে আর হার বাঁচাতে পারল না ইংল্যান্ড। ভারতের কাছে অ্যালিস্টার কুকের দল হেরে গেল ২৪৬ রানে। যদিও সিরিজের দ্বিতীয় টেস্টে নজর কাড়লেন ইংরেজ পেস বোলার স্টুয়ার্ট ব্রড। ভারতের দ্বিতীয় ইনিংসে তো তিনি ৩৩ রানের বিনিময়ে চার উইকেট পেয়েছেন। আর ভারতের প্রথম ইনিংসে তিনি পেয়েছিলেন একটি উইকেট।
কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন। এরপর থেকে কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করাই টার্গেট তৃণমূলের। কিন্তু বাধ সাধে মালদা-মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে অধীর চৌধুরীর ক্যারিশমা। আর মালদায় কংগ্রেসের শক্তিশালী সংগঠন। মান্নান হোসেন, হুমায়ুন কবীরদের দলে টেনেও নবাবি তালুকে অধীর চৌধুরীকে বেকায়দায় ফেলা যায়নি। পঞ্চায়েত বা পুরসভা ভোটে কংগ্রেসের সামনে দাঁড়াতেই পারেনি তৃণমূল। অথচ দল ভাঙানোর চালে মুর্শিদাবাদ এখন প্রায় শুভেন্দুর পকেটে। হিমশিম অবস্থা অধীর চৌধুরীর। একুশে জুলাইয়ের মঞ্চে ঘর ভেঙেছে তাঁর। তৃণমূলে যোগ দিয়েছেন তাঁর শ্যালক অরিত্র মজুমদার।
দেশ এখন সিন্ধুময়। হবে নাই বা কেন? এই প্রথম অলিম্পিক থেকে রুপো জিতলেন কোনও ভারতীয় খেলোয়াড় ব্যাডমিন্টন ইভেন্ট থেকে। শুধু কড়া পরিশ্রমই নয়। অলিম্পিকের প্রস্তুতিতে কোচ পুলেল্লা গোপীচাঁদের প্রত্যেকটি কথা অক্ষরে-অক্ষরে পালন করেছিলেন পিভি সিন্ধু। অলিম্পিক শুরু হওয়ার তিন মাস আগেই সিন্ধুর মোবাইল নিজের কাছে রেখে দিয়েছিলেন গোপী।