)
No trending data available.
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল-এর (IPL 2023) বল মাঠে গড়ানোর আগেই পরপর খারাপ খবরে জর্জরিত শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ কেকেআর (KKR) শিবিরে। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পর এবার চোট পেলেন লকি ফার্গুসন (Lockie Ferguson)। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন না কিউয়ি পেসার। বেশ কিছুদিন ধরেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি। ফলে তিনি নাইটদের হয়ে ক্রোড়পতি লিগে নামতে পারবেন না এই তারকা জোরে বোলার। এমনটাই শোনা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন তিনি। সিরিজ শুরুর আগেই ফিটনেস পরীক্ষা হয়। সেখানে পাশ করতে পারেননি লকি। সিরিজে তাঁর পরিবর্ত হিসাবে অন্য কাউকে খেলানো হবে।
আইপিএল শুরু হওয়ার আগে শুধুমাত্র শ্রীলঙ্কা সিরিজেই খেলার কথা ছিল লকির। সেখান থেকে ছিটকে যাওয়ার পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি আইপিএলে খেলতে পারবেন কিউয়ি পেসার? আপাতত কেকেআর শিবিরের আশা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন লকি। যদি খুব তাড়াতাড়িও সুস্থ হন লকি, তবে সুস্থ হলেও প্রথমদিকে তাঁর মাঠে নামা সম্ভব নয়।
পিঠের চোটে কাবু শ্রেয়স। শোনা যাচ্ছে তাঁর অস্ত্রোপচার করাতে হবে। সেটা হলে অন্তত পাঁচ মাস মাঠের বাইরে চলে যাবেন নাইট অধিনায়ক। আবার শোনা যাচ্ছে বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ত্রোপচারের পরিবর্তে বিশ্রাম নিতে পারেন তিনি। সেটা হলেও শ্রেয়সের আইপিএল-এ খেলার সম্ভাবনা কার্যত শেষ। অন্যদিকে, প্রথমদিকের কয়েকটি ম্যাচে সাকিব আল হাসান ও লিটন দাসকে পাবে না কেকেআর। ফলে সব মিলিয়ে আইপিএল অভিযান শুরুর আগেই বেশ ব্যাকফুটে নাইটরা।