বীরেন্দ্র সেহবাগের পর টেস্টে ৩০০ করলেন করুন নায়ার
সবে জীবনের তৃতীয় টেস্ট খেলতে নেমেছেন। আর তৃতীয় টেস্টেই করলেন প্রথম সেঞ্চুরি। কিন্তু সেখানেই থামলেন না। করে ফেললেন দেড়শো রান। তাতেও খিদে মিটল কোথায় করুন নায়ারের! তাই এরপর আর লোকেশ রাহুলের মতো ভুল না করে ডাবল সেঞ্চুরিটাও করে ফেললেন ভারতীয় দলের এই প্রতিভাবান ক্রিকেটার। এবং, তাতেও করুন নায়ারের রানের খিদে একফোঁটা কমেছে বলে মনে হল না। কারণ, তিনি এরপর করলেন আড়াইশো রান। এবং সেখানেও থেমে না থেকে করুন নায়ার হলেন এ দেশের দ্বিতীয় ক্রিকেটার, যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন!
|
Updated By: Dec 19, 2016, 04:45 PM IST