জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিয়াল মাদ্রিদ ২-০ গোলে রিয়াল বেটিসকে হারিয়েছে লা লিগায় (La Liga 2024-25)। গতবারের চ্য়াম্পিয়ন কার্লো অ্যানসেলোত্তির টিম এই মুহূর্তে লিগ তালিকায় দুয়ে। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, দুয়ে রিয়াল, ৪ ম্য়াচে তাদের ঝুলিতে এল ৮ পয়েন্ট। গত রবিবার দুই রিয়ালের লড়াইয়ে সবার চোখ ছিল কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) উপর। কারণ বিশ্বকাপজয়ী ফ্রান্স তারকা, রিয়ালের জার্সিতে অভিষেক করেই, উয়েফা সুপার কাপে (UEFA Super Cup) আটলান্টার বিরুদ্ধে গোল করে ট্রফি জিতিয়ে ছিলেন ক্লাবকে। কিন্তু এরপরই লা লিগার প্রথম তিন ম্য়াচেই গোলের দেখা পাননি বিশ্বকাপ জয়ী। এরপরই প্রশ্ন ওঠে কোথায় এমবাপে? পিএসজি ছেড়ে স্বপ্নের ক্লাবে এসে শুরুটা দারুণ করেও তিনি ফর্ম পাচ্ছিলেন না, তবে এবার জোড়া গোলেই দিলেন জবাব। জ্বলে উঠলেন ভক্তের 'নিনজা টার্টল'!
দুই রিয়ালের প্রথমার্ধের খেলার ফল ছিল গোলশূন্য়। ৬৭ মিনিটে ‘ডেডলক’ ভাঙেন এমবাপে। বাঁ দিকে প্রতিপক্ষের দু'জনকে কাটিয়ে, রডরিগো বক্সের বাইরে খুঁজে নেন ভালভের্দেকে। এরপর উরুগুয়ের ফুটবলার ব্যাকহিল ফ্লিকে খুঁজে নেন এবাপেকে। ছ'গজ বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জোরালো শটে এমবাপে তেকাঠি খুঁজে নেন। এরপর ৭৫ মিনিটে পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বল নিয়ে বক্সে ঢুকে পড়া ভিনিসিয়াস জুনিয়রকে বেতিস গোলরক্ষক ফেলে দেন। প্রথমে অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান। কিন্তু ভিএআর প্রযুক্তির সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে নতুন গ্য়ালাকটিকোস এমবাপে, ভিনিসিয়ায় ও রডরিগো কিন্তু সেভাবে দাগ কাটতে পারেননি। তাঁরা একাধিক ভুল পাস খেলেছেন এবং গোলের মুখ খুলতেও ব্য়র্থ হয়েছেন।
বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.