ফুটবল ইতিহাসে মাঠের মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা বলা যেতে পারে এটাকে
ফুটবলের ইতিহাসে এটাকে মাঠের মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা বলা যেতে পারে। বিপক্ষের ফুটবলারের সঙ্গে সংঘর্ষে এক ফুটবলারের পা দু টুকরো হয়ে ভেঙে দুলছে, হলফ করে বলা যায় এমন দৃশ্য খুব কমই দেখা গেছে । এই ঘটনাই ঘটল চাইনিজ প্রিমিয়ার লিগে। পায়ে মারাত্মক চোট পাওয়ায় ফুটবল কেরিয়ারই অনিশ্চিত হয়ে পড়ল চেলসির প্রাক্তন স্ট্রাইকার দেম্বা বা-র। ইপিএল ছেড়ে এবার চাইনিজ প্রিমিয়ার লিগের ক্লাব সাংহাই শেনুহাতে যোগ দিয়েছিলেন তারকা এই স্ট্রাইকার। সাংহাই ডার্বি চলাকালীন বিপক্ষ দলের অধিনায়ক সান জিয়াঙের ট্যাকলে পা ভেঙে যায় নিউক্যাসল,ওয়েস্ট হ্যামের মত ক্লাবে খেলা এই ফুটবলারের।
Updated By: Jul 18, 2016, 04:04 PM IST
