জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আরও একটা সেলিব্রেটি দম্পতির বিয়ে ভাঙতে চলেছে! শোয়েব মালিক (Shoaib Malik) ও সানিয়া মির্জার (Sania Mirza) বিয়ে ভেঙে যাওয়ার মুখে! পাকিস্তানের (Pakistan) সংবাদমাধ্যম ‘ডেইলি জাং’ এমনটাই দাবি করেছে। ২০১০ সালে ভারতের (India) টেনিস তারকা সানিয়ার সঙ্গে বিয়ে করেছিলেন পাকিস্তানের অধিনায়ক শোয়েব মালিক। শোনা যাচ্ছে তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে। দুই তারকা ইতিমধ্যেই আলাদা থাকতে শুরু করেছেন।
সূত্রের আরও দাবি, সানিয়া এবং শোয়েব একসঙ্গে থাকছেন না। তাঁদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তাঁরা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গিয়েছে। সেলিব্রেটি দম্পতির এই সম্পর্ক ভেঙে যাওয়ার নেপথ্যে শোয়েবের অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শোনা যাচ্ছে। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
এই ইস্যুতে গুঞ্জন বাড়িয়েছে সানিয়ার ইনস্টাগ্রাম পোস্ট। ইনস্টাগ্রাম স্টোরিতে সানিয়া লেখেন, 'ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।' তিনি ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ইজহান তাঁকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লেখেন, 'যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।' যদিও সানিয়া বা শোয়েব যদিও তাঁদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও কিছু বলেননি।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.