IND vs SL Women’s Asia Cup 2024 Final: মহাযুদ্ধেই বসল ভারতের বিজয়রথের চাকা! হরমনপ্রীতদের হারিয়ে শ্রীলঙ্কার প্রথম কাপ

IND vs SL Women’s Asia Cup 2024 Final Highlights: তীরে এসেই তরী ডুবল ডাম্বুলায়। এশিয়া কাপের ফাইনালে উঠেও হেরে গেলেন হরমনপ্রীতরা।

শুভপম সাহা | Updated By: Jul 28, 2024, 06:57 PM IST
IND vs SL Women’s Asia Cup 2024 Final: মহাযুদ্ধেই বসল ভারতের বিজয়রথের চাকা! হরমনপ্রীতদের হারিয়ে শ্রীলঙ্কার প্রথম কাপ
ফাইনালে হেরেই গেল ভারত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোনও ম্য়াচ না হেরে এশিয়া কাপের ফাইনালে ( Women’s Asia Cup 2024 Final) উঠেছিল হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) টিম ইন্ডিয়া। কিন্তু রবিবাসরীয় মহাযুদ্ধেই বসে গেল ভারতের বিজয়রথের চাকা! এবারের আয়োজক দেশ শ্রীলঙ্কার কাছে, ফাইনালে আট উইকেটে হেরে (IND vs SL Women’s Asia Cup 2024 Final) রানার্স হয়ে দেশে ফিরছেন হরমনপ্রীতরা।

Add Zee News as a Preferred Source

ডাম্বুলায় টস জিতে চামরি আট্টাপাট্টুদের ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল ভারত। সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে গুঁড়িয়ে ফাইনাল খেলতে নেমেছিল ভারত। শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানার ওপেনিং জুটিতে ৬.২ ওভারে এসেছিল ৪৪ রান। ১৯ বলে ১৬ রান করে আউট হয়ে যান শেফালি। স্মৃতি একটা প্রান্ত ধরে রেখেছিলেন। কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ার মতো এদিন কাউকে সেভাবে পাওয়া গেল না। 

আরও পড়ুন: বন্দুকবাজির আগে ভায়োলিন, গীতার শ্লোকেই আগুন, অর্জুনে মগ্ন মনুর কুরুক্ষেত্রে কৃষ্ণ!

একেবারে হতশ্রী পারফর্ম করেন উমা ছেত্রী (৯) ও হরমনপ্রীত (১১)। জেমিমা রডরিগেজ (২৯) ও রিচা ঘোষ (৩০) কিছুটা রানের মুখ দেখেছিলেন। ৪৭ বলে ৬০ রানের ইনিংস খেলে ফেরেন স্মৃতি। তখন ভারতের স্কোর ৫ উইকেটে ১৩৩। হাতে ছিল তিন ওভারের কিছু বেশি বল। তবে ভারত সেভাবে কিছুই করতে পারেনি। পূজা বস্ত্রকার (৫) ও রাধা যাদব (১) শেষে ছিলেন ক্রিজে। ভারত নির্ধারিত ওভারে ৮ উইকেটে তোলে ১৬৫। যে রান করে মোটেই নিশ্চিন্তে থাকা যায় না ক্রিকেটের এই মারকাটারি ফরম্য়াটে। 

এই রান তাড়া করতে নেমে সেভাবে বিপাকে পড়েনি শ্রীলঙ্কা। ভিশমি গুণরন্তে ও আট্টাপাট্টু ওপেন করতে নেমেছিলেন। গুণরন্তে এক রান করেই রানআউট হয়ে যান। এরপর খেলা ধরে নেন ক্য়াপ্টেন আট্টাপাটু ও তিনে নামা হর্ষিতা সামারাউইক্রমা। আট্টারপাট্ট ৪৩ বলে ৬১ করে ফিরে যান। সামারাউইক্রমা ৫১ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন। চারে নেমে কবিশা দিলহারি ১৬ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলে, আট বল হাতে রেখে ম্য়াচ বার করে আনেন।  শ্রীলঙ্কা এই প্রথম এত রান তাড়া করে টি-২০ ক্রিকেটে জিতল। পাশাপাশি তারা পেল প্রথম মেয়েদের এশিয়া কাপ।

আরও পড়ুন: 'পর্দার আড়ালেই অনেক কিছু চলে...', রেয়াত করেন না রবি, বেঁধে দিলেন গৌতির গতি!

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.