দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক দুটো খাবার জোগাড় করার জন্য গরু চড়াচ্ছেন!
চাকরি নেই। রোজগার নেই। কিন্তু পেটের খিদে তো আর এই সব কথা শুনবেও না, বুঝবেও না। তাই দুটো খাবারের জন্য গরু চড়িয়েই দিন কাটছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের। অবশ্য শুধু ক্রিকেটার বললে ভুলই করা হবে। কারণ, বালাজি ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। তবে, সেটা দৃষ্টিহীনদের ক্রিকেটে। হলই বা দৃষ্টিহীনদের। খেলাটার নাম তো ক্রিকেট। আর এই খেলাটা তো এ দেশে ধর্মের মতো। তাহলে কেনো সেই খেলারই এ দেশের এক ক্রিকেটার দুটো খাবার জোগার করার জন্য গরু চড়াবেন!
Updated By: Sep 19, 2016, 06:19 PM IST
LIVE