পাকিস্তানের বিরুদ্ধে আজকের দিনেই নেওয়া কুম্বলের সেই ১০ উইকেটের ভিডিও দেখুন
আজ ৭ ফেব্রুয়ারি। আর ৭ ফেব্রুয়ারি মানেই ভারতীয় ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক দিন। গর্বের দিন। কারণ, টেস্ট ক্রিকেটে আজকের দিনেই অনিল কুম্বলে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইংরেজ বোলার জিম লেকারের রেকর্ড স্পর্ষ করেছিলেন। এই গ্রহে মাত্র এই দুজন টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখাতে পেরেছেন। ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি দিল্লির ফিরোজ শাহ কোটলাতে পাকিস্তানের বিরুদ্ধে এই অসাধারণ কাণ্ডটি ঘটিয়েছিলেন বর্তমান ভারতীয় দলের কোচ।
Updated By: Feb 7, 2017, 12:36 PM IST