ক্যানসারে আক্রান্ত হয়ে শনিবার প্রয়াত হন
শুক্রবারই এই কোচের ছবি হাতে এসেছিল ২৪ ঘণ্টার। তা পাঠকদের কাছে পৌঁছেও দিয়েছিল তারা।
বলিউডের প্রথম সারির নায়িকা দীপিকা পাডুকোন । ওম শান্তি ওম ছবি দিয়ে বলিউডে ডেবিউ করার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট ছবি দিয়ে দর্শকদের মনে একেবারে পাকা পোক্ত জায়গা তৈরি করে নিয়েছেন। বাবা প্রকাশ পাডুকোন অন্যতম জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় এবং কোচ । কিন্তু বাবার পথে হাঁটেননি দীপিকা । বরং নিজের জন্য রুপোলি পর্দার দুনিয়াকেই বেছে নিয়েছেন। আর তাতে সাফল্যও পেয়ে চলেছেন একটানা।
তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠার পর থেকে এবার অনেক সাবধানী রাহুল দ্রাবিড়। তাই অনূর্ধ্ব-উনিশ দলের নির্বাচনে হাজির না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনূর্ধ্ব উনিশ দলের কোচ হিসাবে দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গেছে মার্চ মাসে। তারপর তাঁর চুক্তির নবীকরনও হয়নি। তাই বিতর্ক এড়াতেই দল নির্বাচনে গেলেন না দ্রাবিড়।
তাহলে কি এবার পাকাপাকি ভাবে ছুটি হয়ে যাবে অনিল কুম্বলের? জাম্বোকে সরিয়ে ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে অন্য কাউকে আনতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। সম্প্রতি ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ পদের জন্য সিভি চেয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে বিসিসিআই। আর এই প্রেস বিবৃতি ঘিরেই তৈরি হয়েছে গুঞ্জন। এনডিটিভি-এর প্রতিবেদন অনুযায়ী অনিল কুম্বলের কাজে খুশি নয় বিসিসিআই, তাই নতুন কাউকে এই পদে বসাতে চাইছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তবে বোর্ডের পক্ষ থেকে নাকি এও জানানো হয়েছে, অনিল কুম্বলে এই পদের জন্য আরও একবার সিভি পাঠাতে পারেন। সেক্ষেত্রেও আগের বারের মতই তিন সদস্য বিশিষ্ট ক্রিকেট উপদেষ্টা কমিটির কাছে পাস করেই অনিল কুম্বলেকে এই পদে চাকরি করতে হবে।
আজ ৭ ফেব্রুয়ারি। আর ৭ ফেব্রুয়ারি মানেই ভারতীয় ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক দিন। গর্বের দিন। কারণ, টেস্ট ক্রিকেটে আজকের দিনেই অনিল কুম্বলে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইংরেজ বোলার জিম লেকারের রেকর্ড স্পর্ষ করেছিলেন। এই গ্রহে মাত্র এই দুজন টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখাতে পেরেছেন। ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি দিল্লির ফিরোজ শাহ কোটলাতে পাকিস্তানের বিরুদ্ধে এই অসাধারণ কাণ্ডটি ঘটিয়েছিলেন বর্তমান ভারতীয় দলের কোচ।
প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার এবং কোচ ফিল সিমন্স টেকনিক্যাল পরামর্শদাতা হিসেবে যোগ দিলেন আফগানিস্থান ক্রিকেট দলে। ৫৩ বছর বয়সী সিমন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ২৬টি টেস্ট এবং ১৪৩টি একদিনের ম্যাচ খেলেছেন। এই মুহূর্তে আফগানিস্থান ক্রিকেট দলের কোচ ভারতকে প্রথম টি২০ বিশ্বকাপ জেতানো লালচাঁদ রাজপুত। তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করতে হবে সিমন্সকে।
ক্রিকেটে মহম্মদ শামির বাবা মারা গেলেন। আর ভারত থেকে অনেক দূরে আর্জেন্তিনার বুয়েনোস আইরেসে মারা গেলেন লিওনেল মেসির প্রথম কোচ এর্নেস্টো ভেচ্চিও। নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে এই তথ্যটা জানানো হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, রোজারিওতে মেসির অভিষেক হয়েছিল যে কোচের তত্বাবধানে, সেই এর্নেস্টো ভেচ্চিও প্রয়াত। আমাদের ক্লাবে তিনি দীর্ঘ ৩০ বছর ধরে জড়িয়ে ছিলেন।মাত্র ৬৫ বছর বয়সেই তিনি চলে গেলেন।'
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নতুন কোচ নিযুক্ত হলেন প্রাক্তন অস্ট্রেলিয় ক্রিকেটার স্টুয়ার্ট ল। দু'বছরের জন্য চুক্তি হল তাঁর সঙ্গে। এর আগে স্টুয়ার্ট ল শ্রীলঙ্কা এবং বাংলাদেশেরও কোচের দায়িত্ব সামলেছেন। দেশের হয়ে মাত্র একটা টেস্ট খেললেও স্টুয়ার্ট ল অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ৫৪ টি একদিনের ম্যাচ খেলেছেন। আর প্রথম শ্রেনীর ক্রিকেটে তো তিনি কুইন্সল্যান্ড, এসেক্স, ল্যাঙ্কাশায়ার এবং ডার্বিশায়ারের হয়ে খেলে ৩৬৭ ম্যাচে ২৭ হাজারেরও বেশি রান করেছেন।
পাকিস্তানের ক্রিকেট কোচ মিকি আর্থার চান, টি২০ ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে দিতে! মিকি আর্থার এরমধ্যে খেলা দেখতে গিয়েছিলেন বিগ ব্যাশ লিগের। সেদিন ম্যাচ ছিল পার্থ স্কচার এবং ব্রিসবেন হিটের মধ্যে। ম্যাচ চলাকালীন মাঠের আবহ দেখে খুবই খুশি আর্থার। সেদিন ব্রিসবেনের গাব্বায় হাজির ছিলেন রেকর্ড ৩৪, ৬৭৭ জন দর্শক। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া যেদিন ৯২ রানে জিতল, সেদিন মাঠে কিনা মাত্র ২১, ৭৩৪ জন দর্শক!
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহকারী কোচ হলেন রিকি পন্টিং। শ্রীলঙ্কা সিরিজের জন্য জাস্টিন ল্যাঙ্কারের সহকারী করা হয়েছে প্রাক্তন অসি অধিনায়ককে। ফেব্রুয়ারির সতেরো থেকে বাইশ তারিখের মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তারপরই ফেব্রুয়ারির তেইশ তারিখ থেকে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন ক্যাঙ্গারুরা। তাই কোচিং স্টাফসহ দুটি আলাদা দল গড়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আপনি কি বীরেন্দ্র সেহবাগের দারুণ ভক্ত? তাহলে ক্রিসমাসের আগে আপনার জন্য রয়েছে দুর্দান্ত এক খবর। কারণ, বীরেন্দ্র সেহবাগকে এখন আপনি দেখতে চলেছেন কোচের ভূমিকায়! হ্যাঁ, তাঁর সতীর্থ রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলে আগেই নাম লিখিয়েছেন কোচিংয়ে। এবার দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা বীরেন্দ্র সেহবাগকেও। ভাবছেন, কোথায় কোচিং করাবেন বীরু? আইপিএলে। কিংস ইলেভেন পাঞ্জাবে। তাদের কোচ সঞ্জয় বাঙ্গার গত নভেম্বর মাসেই পদত্যাগ করেছেন। কারণ, তিনি এখন ভারতীয় দলের ব্যাটিং কোচ। তাই ফাঁকা রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচের জায়গা। শোনা যাচ্ছে, কিংসের কর্তারা নাকি কোচ হিসেবে বীরুকেই চাইছেন।
জাহির খানকে ভারতীয় দলের বোলিং কোচ করার পরিকল্পনা থেকে সরে এল বিসিসিআই। ভারতীয় দলে এখন বেশ কয়েকজন প্রতিশ্রুতিবান বোলার। এতদিন যে পেস বিভাগকে দুর্বল জায়গা ধরা হত, মহম্মদ সামি থেকে ভূবনেশ্বর কুমার-উমেশ যাদবদের উপস্থিতিতে এই সেটাই ভারতীয়দের শক্তির জায়গা ধরা হচ্ছে। তা ছাড়া বিদেশ সফরে ভাল করতে মরিয়া বোর্ড, আর তার জন্য চাই শক্তিশালী পেস অ্যাটাক। এসবের জন্যই জাহিরকেই সামি-ভূবি-অশ্বিনদের অভিভাবক হিসেবে চেয়েছিলেন বোর্ড কর্তারা। অনিল কুম্বলে- বিরাট কোহলি নাকি নিজে এ ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। কিন্তু বোর্ড শেষ অবধি জ্যাককে কোচ হিসেবে পাওয়ার ইচ্ছা থেকে সরে দাঁড়াল দুটো কারণে।
আগামী বছর আইপিএল শুরু হবে ৫ এপ্রিল। সে এখনও অনেক দিন বাকি। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর যে বসে থাকার উপায় নেই। তাঁদের যে সারা বছর ধরেই দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। কোচ বাছাই তার মধ্যে অন্যতম একটা কাজ। এবার মুম্বই ইন্ডিয়ান্স তাদের হেড কোচ বদল করল। এতদিন এই দায়িত্ব সামলাচ্ছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং।
আগামী ২২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ। প্রথমে টেস্ট, তারপর একদিনের ম্যাচ। ক্রিকেট চলবে বেশ অনেকদিন ধরে। এই সময়ে ভারতে উত্সবের মরশুম। এক এক করে হতে থাকবে, দুর্গা পুজো, কালী পুজো, সব। এরই মাঝে সমান্তরাল গতিতেই চলতে থাকবে ক্রিকেট উত্সব।
তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এক বছরের মতো আগে। গত বছরের জুলাইয়ে অবসর নেওয়ার পর পরই কোচিং কেরিয়ারে নাম লিখিয়েছেন রায়ান হ্যারিস। এবার তিনি যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়া দলে। অজিদের বোলিং কোচ হিসেবে কাজ করবেন দেশটির প্রাক্তন এই পেসার। হ্যারিস বর্তমানে কাজ করছেন অস্ট্রেলিয়ার ন্যাশনাল পারফরম্যান্স স্কোয়াডের সহকারী হিসেবে। এর আগে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে কাজ করেছেন তিনি। ৩৫ বছর বয়সী প্রাক্তন এই পেসার আবারও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত।
লিওনেল মেসির উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে আজেন্টিনার ফুটবলারদের প্রতি আহ্বান জানালেন নতুন কোচ বাওজা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরে পুনরায় সমর্থকদের ভালবাসায় ফিরে আসা মেসির উপর থেকে চাপ কমানোর জন্যই বাওজা এই মন্তব্য করেছেন। দু'মাস আগে কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টিতে হারের পরই হতাশ মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ঘোষণা করেন। কিন্তু সাওপাওলোর প্রাক্তন কোচ বাওজা পাঁচবারের বিশ্বসেরা ফুটবলারকে দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। বাওজার অনুরোধে ও দেশের কথা বিবেচনা করে মেসি তাঁর সিদ্ধান্তের পরিবর্তন করেন। কোপা আমেরিকায় দায়িত্ব পালনকারী জেরার্ডো মার্টিনোর স্থলাভিষিক্ত হয়েছেন বাওজা।
ডার্বি তো বটেই লিগের বাকি ম্যাচগুলোতেই আর রিজার্ভ বেঞ্চে বসবেন না মরগ্যান। লালহলুদ কোচের দেশে ফিরে যাওয়ার আসল কারণ অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। বুধবার মরগ্যানের সঙ্গে শেষ হচ্ছে ইস্টবেঙ্গলের চুক্তি। ইস্টবেঙ্গলের ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য সাফ জানাচ্ছেন মাত্র দু মাসের জন্যই ব্রিটিশ কোচের সঙ্গে তাদের চুক্তি হয়েছিল।
মেজাজে লিওনেল মেসি। আর ন্যু ক্যাম্পের গ্যালারিতে বসে এলএম টেনের জাদু দেখলেন আর্জেন্টিনার নয়া কোচ এডগার্ডো বাউজা। মেসির মান ভাঙাতে বার্সেলোনা ছুটেছেন বাউজা। ফুটবলের যুবরাজের সঙ্গে কয়েকদিনের মধ্যে একান্তে বৈঠকে বসবেন আর্জেন্টিনার নয়া হেড স্যার। তার আগেই অবশ্য ছন্দে মেসি। নিজে গোল করলেন দুটো। সুয়ারেজকে দিয়ে করালেন আরও একটা। মেসি ম্যাজিকের ওপর ভর করে স্যাম্পডোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে গ্যামপার ট্রফি জিতল ক্যাটালিয়ান্স ক্লাব।