লাল হলুদ তাঁবুতে জিকো, সাদা পেলেকে পেয়ে জেগে উঠল ইস্টবেঙ্গল

মঙ্গলবার সকালে ৪৫ মিনিটের সফরে লালহলুদ তাঁবু মাতিয়ে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী জিকো। আর সাদা পেলেকে হাতের কাছে পেয়ে যেন জেগে উঠল লালহলুদ। ইস্টবেঙ্গলের বিভিন্ন বিভাগের ফুটবলারদের সঙ্গে ছবি তোলা দিয়ে শুরু। আর তাঁবু ছাড়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ইস্টবেঙ্গলের পরবর্তী প্রজন্মের ফুটবলারদের তার মূল্যবান টিপস দিয়ে গেলেন এই ব্রাজিলিয়ান। এরই মাঝে ফুলে মালায় ও ফলক দিয়ে জিকোকে বরণ করে নিলেন কর্তারা।

লাল হলুদ তাঁবুতে জিকো, সাদা পেলেকে পেয়ে জেগে উঠল ইস্টবেঙ্গল
Image Credit: ছবিগুলি নেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের ফেসবুক পেজ থেকে। (@ Kingfisher East Bengal FC)