এলাকার শোকের ছায়া।
নিজস্ব প্রতিবেদন: এলাকায় সর্পপ্রেমী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু সাপ ধরার প্রশিক্ষণ নিয়েছিলেন কি? এক ব্যক্তির মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল মালদহে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।
জানা গিয়েছে, মৃতের নাম হরিপদ সরকার। বাড়ি, মালদহের চাঁচোলে দেবীগঞ্জ এলাকায়। এদিন দুপুরে একটি গোখরো সাপকে ধরে এনেছিলেন বাজারে। স্রেফ সাধারণ মানুষকে সচেতন করা নয়, বিষধর সাপটিকে নিয়ে রীতিমতো খেলা দেখাচ্ছিলেন হরিপদ। আচমকাই সাপ ছোবল মারে তাঁর শরীরের ও পায়ে! প্রায় সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে হরিপদ সরকারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Video: গোখরো সাপ নিয়ে কেরামতি! মালদহে বেঘোরে মৃত্যু 'সর্পপ্রেমী'র pic.twitter.com/3qevEB8qcQ
— zee24ghanta (@Zee24Ghanta) April 26, 2022
সাপটি ধরলেন কীভাবে? এদিন সকালে দেবীগঞ্জ এলাকায় এক রেশন ডিলারের বাড়িতে ওই গোখরো সাপটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সেখানে পৌঁছে যান হরিপদ। খালি হাতেই সাপটি ধরেও ফেলেন তিনি। এরপরই হাজির হন বাজারে। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।
LIVE|
KKR
192/5(20 ov)
|
VS |
CSK
152/6(19.1 ov)
|
| Full Scorecard → | ||
|
SRH
(20 ov) 216/6
|
VS |
RR
159(19 ov)
|
| Sunrisers Hyderabad beat Rajasthan Royals by 57 runs | ||
| Full Scorecard → | ||
|
RCB
(20 ov) 240/4
|
VS |
MI
222/5(20 ov)
|
| Royal Challengers Bengaluru beat Mumbai Indians by 18 runs | ||
| Full Scorecard → | ||
|
LSG
(20 ov) 164/8
|
VS |
GT
165/3(18.4 ov)
|
| Gujarat Titans beat Lucknow Super Giants by 7 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.