Malda: বাড়িতেই মজুত আগ্নেয়াস্ত্র, কার্তুজ! পুলিসের জালে তৃণমূল নেতা..

Malda: পুলিস সূত্রে খবর, ধৃতের নাম আব্দুস সালাম। তৃণমূলের সংখ্য়ালঘু সেলের মোথাবাড়ি অঞ্চলের সভাপতি তিনি। গোপন সূত্রে খবর পেয়ে ওই তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালায় পুলিস। বাড়ি থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। এরপরই গ্রেফতার করা হয় আব্দুলকে। কেন বাড়িতে অস্ত্র মজুত করে রেখেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিস।

Malda: বাড়িতেই মজুত আগ্নেয়াস্ত্র, কার্তুজ! পুলিসের জালে তৃণমূল নেতা..