সোমবার বর্ধমান শহরের গোদার এলাকায় জনসভা করেন মুখ্যমন্ত্রী। স্থানীয় তৃণমূলকর্মীদের সঙ্গে বাসে চেপে সেই সভায় যোগ দিতে গিয়েছিলেন মেমারির বাসিন্দা রবীন্দ্রনাথ সাঁই।
অরূপ লাহা: মুখ্য়মন্ত্রীর সভায় যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু। নিখোঁজ তৃণমূলকর্মীর দেহ উদ্ধার করল GRP। দুর্ঘটনা ঘটেছে হাওড়া-বর্ধমান মেনলাইনের গাংপুর স্টেশনে।
জানা গিয়েছে, মৃতের নাম রবীন্দ্রনাথ সাঁই। বাড়ি, পূর্ব বর্ধমানের মেমারির দেহুড়া গ্রামে। এলাকায় সক্রিয় তৃণমূলকর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি। সোমবার বর্ধমান শহরের গোদার এলাকায় জনসভা করেন মুখ্যমন্ত্রী। পরিবারের লোকেরা জানিয়েছেন, সকালে স্থানীয় তৃণমূলকর্মীদের সঙ্গে বাসে চেপে বর্ধমান শহরে মুখ্যমন্ত্রীর সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেন রবীন্দ্রনাথ।
আরও পড়ুন: GTA Election: জিটিএ দখল অনিত থাপার, বিনয়ের হাত ধরে সবুজ আবির পাহাড়ে
তারপর? বাসে যাঁরা ছিলেন, তাঁদের দাবি, বর্ধমান শহরের বাবুরবাগ এলাকায় নেমে যখন পাঁয়ে হেঁটে সভাস্থলের দিকে যাচ্ছিলেন, তখনই দলছুট হয়ে যান রবীন্দ্রনাথ। এরপর সভাস্থলে পৌঁছেও তাঁকে আর দেখতে পাননি। এমনকী, সভা শেষে বাসেও ওঠেননি ওই তৃণমূলকর্মী। কোথায় গেলেন? বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মেমারির উদ্দেশ্যে রওনা দেন বাকিরা। এরপর খোঁজাখুঁজি করেও রবীন্দ্রনাথের আর সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন: Student's Death: মোবাইল নিয়ে দুই ভাইয়ের ঝগড়া, ভয়ঙ্কর কাণ্ড করে বসল অষ্টম শ্রেণির ছাত্র
কীভাবে মৃত্যু? GRP সূত্রে খবর, ঘড়িতে তখন আটটা। সোমবার রাতে গাংপুর স্টেশনের কাছে অমৃতসর মেলের ধাক্কায় প্রাণ হারান রবীন্দ্রনাথ সাঁই। এরপর যথারীতি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হয়। গতকাল, মঙ্গলবার রাতে পুলিস মারফৎ খবর পান পরিবারের লোকেরা। এদিন সকালে দেহ শনাক্ত করেন তাঁরা।
LIVE|
USA
161/9(20 ov)
|
VS |
IND
38/3(7.5 ov)
|
| Full Scorecard → | ||
|
WI
(20 ov) 182/5
|
VS |
SCO
147(18.5 ov)
|
| West Indies beat Scotland by 35 runs | ||
| Full Scorecard → | ||
|
NED
(19.5 ov) 147
|
VS |
PAK
148/7(19.3 ov)
|
| Pakistan beat Netherlands by 3 wickets | ||
| Full Scorecard → | ||
|
IND-A
(20 ov) 197/8
|
VS |
NAM
67(12.1 ov)
|
| India A beat Namibia by 130 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.