বিকাশ বাউরি যখন বাড়ি থেকে বেরচ্ছিলেন, সেই সময়ই মুক্তা বাউরি সন্দেহ হয়। সন্দেহের বশে স্বামী বিকাশ বাউরির পিছু নেন তিনি। হঠাৎই তাঁকে দেখে ফেলেন...
প্রসেনজিৎ মালাকার: স্বামীর পরকীয়া হাতেনাতে ধরতে রাতের অন্ধকারে স্বামীর পিছন নিয়েছিল স্ত্রী । আর স্ত্রীকে দেখতে পেয়েই শাবল দিয়ে মাথা ফাটিয়ে ঝোপে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের অন্তর্গত লোকপুর থানার পড়াতিয়া গ্রামে।
স্ত্রী মুক্তা বাউরিকে শাবল দিয়ে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুক্তা বাউরির স্বামী বিকাশ বাউরি দীর্যদিন ধরে পরকীয়ায় লিপ্ত। পড়াতিয়া গ্রাম থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে রূপসপুর গ্রামের এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর। গতকাল রাতে বিকাশ বাউরি যখন বাড়ি থেকে বেরচ্ছিলেন, সেই সময়ই মুক্তা বাউরি সন্দেহ হয়। সন্দেহের বশে স্বামী বিকাশ বাউরির পিছু নেন তিনি। কিন্তু হঠাৎই তাঁকে দেখে ফেলেন বিকাশ বাউরি। দেখে ফেলার পরই রূপসপুর গ্রামের কাছে শাবল দিয়ে মেরে মুক্তা বাউরির মাথা ফাটিয়ে দেন বিকাশ বাউরি।
তারপর স্ত্রীর মৃত্যু হয়েছে ভেবে স্থানীয় একটি ঝোপের মধ্যে ফেলে দেন তাকে। সেখানেই সারারাত পড়েছিলেন মুক্তা বাউরি। সারারাত রক্তক্ষরণ হয়। এরপর আজ সকালে রূপসপুর গ্রামের মানুষ যখন ওই ঝোপের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখনই তাঁরা মুক্তা বাউরিকে ঝোপের মধ্যে পড়ে ছটফট করতে দেখেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নাকরা কোদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। ওদিকে এই ঘটনার পর থেকেই পলাতক বিকাশ বাউরি।
আরও পড়ুন, প্রেমিকার স্বামীকে খুনের পর বাগানে পুঁতে লাগাল আমগাছ! ভয়ংকর কাণ্ড প্রেমিকের...
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 41 runs | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 7 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.