উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের অবশ্য দাবি, 'কিছুই ঘটেনি। কোনও ঘটনাই ঘটেনি। কিন্তু ঘটনা ঘটিয়ে দিল ওই নিশীথ প্রামাণিক, সুকুমার রায় ওদের জেলা সভাপতি, দুই গুন্ডা মিলে। দিনহাটা শহরে অশান্তি সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে, ১৫-১৬ গাড়িতে গুণ্ডাবাহিনী, অস্ত্রশস্ত্র, তীর ধনুক নিয়ে ঘুরছে। পাথর ছুঁড়েছে, তির ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে, কর্মীদের মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটের কথা বলছে। কিন্তু এভাবে যদি অশান্তি পাকায় তাহলে কীভাবে শান্তিপূর্ণ ভোট হবে। আইন আমাদের জন্য়, ওদের জন্য কোনও আইন নেই'।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.