বন্ধ হোটেলের দরজা খুলতেই মিলল মৃতদেহ!

হোটেল কর্মীর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে। শহরের পুর বাসস্ট্যান্ড ও রেল স্টেশনের মাঝে অবস্থিত 'সেন্ট্রাল মার্কেট'-এ শুক্রবার সকালে উদ্ধার হয় হোটেল কর্মী বাবলু রায়ের মৃতদেহ।

Updated By: Dec 15, 2017, 01:05 PM IST
বন্ধ হোটেলের দরজা খুলতেই মিলল মৃতদেহ!

নিজস্ব প্রতিবেদন : হোটেল কর্মীর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে। শহরের পুর বাসস্ট্যান্ড ও রেল স্টেশনের মাঝে অবস্থিত 'সেন্ট্রাল মার্কেট'-এ শুক্রবার সকালে উদ্ধার হয় হোটেল কর্মী বাবলু রায়ের মৃতদেহ।

Add Zee News as a Preferred Source

সেন্ট্রাল মার্কেটে অবস্থিত ওই খাবারের হোটেলটির মালিক মহেন্দ্র সাহা। একমাসের জন্য বিহারে নিজের বাড়িতে গিয়েছিলেন মহেন্দ্র। ফিরে এসে শুক্রবার সকালে হোটেলের দরজা খুলতেই বাবলুর মৃতদেহ চোখে পড়ে তাঁর। আদতে হেমতাবাদের বাসিন্দা বাবলু। হোটেলের কাজ শেষের পর রাতে সেখানেই ঘুমাতেন বাবলু।

আরও পড়ুন, প্রেমিকের সঙ্গে দেখে ফেলায়, নিজে হাতেই মেয়ের নলি কেটে খুন করল মা

পুলিসকে ঘটনার কথা জানালে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ  থানার পুলিস। বাবলু রায়ের মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিস। একইসঙ্গে বন্ধ হোটেলে বাবলু রায়ের মৃত্যু কবে হয়েছে, তাও জানার চেষ্টা চলছে।

.