WB Weather Update: আগামী ২ দিন ভোগান্তি, ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণের অধিকাংশ জেলা

WB Weather Update: আজ কলকাতায় খুব ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত

Updated By: Sep 12, 2024, 07:46 AM IST
WB Weather Update: আগামী ২ দিন ভোগান্তি, ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণের অধিকাংশ জেলা

অয়ন ঘোষাল: আজ বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ, বৃষ্টি রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণের বেশ কিছু জেলায়। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও। মৌসুমী অক্ষরেখা বিকানির, কোটা, রাজগড় দামো এরপর মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ এলাকায় তারপর রৌরকেল্লা এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরেই বৃষ্টি হবে বিভিন্ন জায়গায়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন-'৩০ জন প্রতিনিধিকে নিয়ে আলোচনা করতে চাই', অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা!

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে। কাল শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। পরশু শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে।

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে। কাল শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি বেশিরভাগ জেলাতে। পরশু শনিবারে ও ভারী বৃষ্টি নিচের দিকে জেলাতে। উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং সহ অপের পাস জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

আজ কলকাতায় খুব ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি। গতকাল দিনের  তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ১১.৭ মিলিমিটার।

আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায়। কাল শুক্রবারেও প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে ত্রিপুরা মিজোরাম এবং মনিপুর রাজ্যে। অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরপ্রদেশের কিছু অংশে মধ্যপ্রদেশের কিছু অংশ এবং বিদর্ভ ওড়িশা রাজ্যে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.