Live Now

West Bengal News LIVE Update: নিউটাউনে পড়ুয়ার রহস্যমৃত্যু, সরকারি আবাসনে মিলল দেহ...

West Bengal News LIVE Update: একনজরে দেখে নিন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। 

West Bengal News LIVE Update: নিউটাউনে পড়ুয়ার রহস্যমৃত্যু, সরকারি আবাসনে মিলল দেহ...
27 September 2024 11:45 PM (IST)

নিউটাউনে পড়ুয়ার রহস্যমৃত্যু। মৃতের নাম গৌরব দত্ত। একটি বেসরকারি...

নিউটাউনে পড়ুয়ার রহস্যমৃত্যু। মৃতের নাম গৌরব দত্ত। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। সেচ দফতরের আবাসনে মিলল দেহ। কী কারণে মৃত্যু? তদন্তে পুলিস।

27 September 2024 01:45 PM (IST)

রাতের দিকে ঝিরিঝিরি বৃষ্টি হলেও ভোর থেকে এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে মালবাজার...

রাতের দিকে ঝিরিঝিরি বৃষ্টি হলেও ভোর থেকে এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে মালবাজার মহকুমা জুরে। গত কয়েক দিনের প্রচন্ড গরমের পর, যে ভাবে বৃষ্টি হয়ে চলেছে, তাতে আবহাওয়া একদম ঠান্ডা। বৃষ্টির কারনে রাস্তাঘাটে ঘাটে জল জমে গেছে। নেই লোকজন। স্কুলের মাঠ বা খেলার মাঠ জলে ভরে গেছে। যে ভাবে বৃষ্টি হচ্ছে, তাতে সহজে এই বৃষ্টি থামবে না। অনেক দিন পর অঝোরে বৃষ্টিতে খুশি সাধারণ মানুষ। কারন প্রচন্ড গরম থেকে রেহাই। 

27 September 2024 10:30 AM (IST)

মহম্মদ ইউনূস প্রশাসন প্রথমে দিতে চেয়েছিল ৩০০০ মেট্রিক টন। শেষ পর্যন্ত চুক্তি...

মহম্মদ ইউনূস প্রশাসন প্রথমে দিতে চেয়েছিল ৩০০০ মেট্রিক টন। শেষ পর্যন্ত চুক্তি হয়েছে ২ হাজার ৪২০ মেট্রিক টন। ৪৯ জন রফতানিকারক। তাদের ৪৮ জন কে ৫০ মেট্রিক টন করে এবং ১ জনকে ২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল বিকেলে ওখান থেকে সীমান্ত পেরিয়ে আজ ভোর রাতে কলকাতায় ঢুকেছে ৪২ মেট্রিক টন। এগুলো গেছে পাতিপুকুর, বারাসত, শিয়ালদহ বৈঠকখানা এবং হাওড়া পাইকারি মাছ বাজারে। ১২ অক্টোবর বিকেল পর্যন্ত রফতানির ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। কম মাছ এসেছে। তাই পাইকারি বাজারে বাংলাদেশি ইলিশের দাম ১০০০ থেকে ১৫০০ টাকা। খুচরো বাজারে এই ইলিশের দাম ১৫০০ থেকে ১৮০০ এবং ২০০০ টাকা। (ওজনের ওপর ভিত্তি করে)। যদি পরে আরো ইলিশ আসে তাহলে দাম কিছুটা কমতে পারে। তবে হাতে যেহেতু সময় কম, তাই এর থেকে বেশি ইলিশ এই অল্প সময়ের মধ্যে আমদানি করা কার্যত অসম্ভব। তাই সুস্বাদু বাংলাদেশি ইলিশ পাতে পড়লে তার জন্য বেশ চড়া দামই দিতে হবে রসনা রসিকদের। পাশাপাশি পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার, দিঘা মোহনার ইলিশ এবং পরবর্তী সময়ে মায়ানমারের ইলিশ ঢুকলে সার্বিকভাবে রাজ্যে ইলিশের দাম কিছুটা নাগালের মধ্যে আসার সম্ভবনা আছে।

27 September 2024 09:00 AM (IST)

দীর্ঘ টালবাহানার পর গতকাল রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য। আজ সকাল...

দীর্ঘ টালবাহানার পর গতকাল রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য। আজ সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে মিলছে বাংলাদেশি  ইলিশ।খুচরো বাজারে যাচ্ছে মাছ।আটশো থেকে এক কেজি ওজনের মাছ ১৪৫০ থেকে১৬০০ টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে।

27 September 2024 09:00 AM (IST)

পূজোয় ভিলেন বৃষ্টি, ভাসতে পারে বাংলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায় ভারী...

পূজোয় ভিলেন বৃষ্টি, ভাসতে পারে বাংলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায় ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে জুড়েই। গত কয়েক দিনের পর শুক্রবারও সকাল থেকেই ভারী বৃষ্টি জলপাইগুড়িতে। সপ্তাহের শেষে শুক্রবার এই বৃষ্টিতে নাজেহাল মানুষ। কিছুটা হলেও সমস্যায় সাধারণ মানুষজন।

27 September 2024 09:00 AM (IST)

মাইথন ৬ হাজার কিউসেক ও পাঞ্চেত জলাধার ২০ হাজার কিউসেক জল ছাড়ছে। চার...

মাইথন ৬ হাজার কিউসেক ও পাঞ্চেত জলাধার ২০ হাজার কিউসেক জল ছাড়ছে। চার দিনের টানা বৃষ্টিতে চলতি মাসের গত ১৫ তারিখ চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা এলাকায় শিলাবতী নদীর উপর থাকা গ্রাম পঞ্চায়েতের তৈরি কাঠের সেতু জলে ডুবে গিয়ে বেশ কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ঘোষকিরা,ধরমপোতা,কোল্লা,খুড়শির সঙ্গে কেশেডাল,ভগবন্তপুর সহ চন্দ্রকোনা শহরের।

Add Zee News as a Preferred Source