)
Jaynagar, R G Kar Incident: আরজি কর কাণ্ডে প্রতিবাদে সামিল চিকিৎসকদের থেকে ১১ জনের একটি প্রতিনিধিদল জয়নগর যাচ্ছে। জয়নগর নির্যাতিতার বাড়ি তাঁদের গন্তব্য। মোট দুটি গাড়িতে করে জয়নগর রওনা দিলেন কাজলকৃষ্ণ বণিক, ডক্টর উৎপল ব্যানার্জী, সুবর্ণ গোস্বামী, পবিত্র গোস্বামী, ডক্টর সৌম্যজ্যতি বন্দোপাধ্যায়, ডক্টর সৌমিত্র গুহ, ডক্টর অনুরন পাল, ডক্টর সাগ্নিক মিদ্যা, ডক্টর সৌরভ কোলে, ডক্টর প্রলয় বসু, ডক্টর অরিজিৎ মণ্ডল।
Tamluk: ধর্ষণের চেষ্টা এক মহিলাকে, শেষ পর্যন্ত মারধরে তাঁর মৃত্যু! এলাকায় উত্তেজনা। দোষীকে ঘেরাও করে মারধর। পুলিস এলে পুলিসকে ঘিরেও বিক্ষোভ। ঘটনা পটাশপুর থানার ভুবনমঙ্গলপুর এলাকায়। মারধরে আহত ওই মহিলাকে তমলুকের এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তবে, আজ, রবিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রামবাসীরা ঘিরে মারধর করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিস এলে ওই ব্যক্তিকে উদ্ধার করতে বাধা দেন গ্রামবাসীরা।
Kolkata Durga Puja: এন্টালি থানার অন্তর্গত আনন্দ পালিত রোডে রাত ১২ নাগাদ একটি পুজো প্যান্ডেলে ভাঙচুর করা হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, বেশ কয়েকজন যুবক এসে পুজোর প্যান্ডেলের লাইট ও প্যান্ডেলের বেশ কিছু অংশ ভাঙচুর চালায়। ঘটনাস্থলে এন্টালি থানার পুলিস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)