Basirhat Rape: নেশার ওষুধ খাইয়ে গৃহবধূকে 'ধর্ষণ', সোশ্যাল মিডিয়ায় ছবি 'পোস্ট', ধৃত যুবক

মহিলার অভিযোগ, ঘটনার কথা কাউকে জানালে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল অভিযুক্ত। হুমকি দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেছে সে।

Updated By: May 16, 2022, 10:29 AM IST
Basirhat Rape: নেশার ওষুধ খাইয়ে গৃহবধূকে 'ধর্ষণ', সোশ্যাল মিডিয়ায় ছবি 'পোস্ট', ধৃত যুবক
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: নেশার ওষুধ খাইয়ে এক গৃহবধূকে ধর্ষন এবং সেই ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ। এক যুবককে গ্রেফতার করল পুলিস। অভিযুক্তকে ৬ দিনের পুলিসি হেপাজাত পাঠাল বসিরহাট মহকুমা আদাল।

Add Zee News as a Preferred Source

ধৃতের নাম ইস্তেহক আহমেদ গাজি। তাকে গ্রেফতার করেছে মাটিয়া থানার পুলিস। ধর্ষণ এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার অভিযোগে শনিবার রাতে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা মহিলা তার সন্তানদের মাদ্রাসাতে ভর্তির জন্য অভিযুক্ত যুবকের সাহায্য নিয়েছিলেন। দু’জনের মধ্যে পরিচয় হয়। মহিলার অভিযোগ, একদিন স্বামীর অবর্তমানে ঠান্ডা পানীয় এবং খাবার নিয়ে বাড়িতে হাজির হয় ওই যুবক। সেই পানীয়ের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে তাকে খাওয়ায় সে। এরপর ধর্ষণ করে এবং গোপনে সেই ছবি মোবাইলে তুলেও রাখে।

মহিলার অভিযোগ, ঘটনার কথা কাউকে জানালে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল অভিযুক্ত। হুমকি দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেছে সে। পুলিস জানিয়েছে, যুবকের অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীকে সব কথা খুলে বলেন মহিলা। সেই কথা জানতে পেরে গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় অভিযুক্ত। তা দেখে ওই মহিলা মাটিয়া থানায় অভিযোগ দায়ের করে। শনিবার রাতে নেওরাদিঘির ধার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.