Bengal weather Today: ১১ দিনে ১৩ ডিগ্রি কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা! আর কত কমবে? বৃষ্টি কবে? কালবৈশাখী...

Bengal weather Forecast: ১১ দিনে ১৩ ডিগ্রি কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। ৪৩ ডিগ্রি ছুঁয়ে ফেলা পারদ নেমে এল ৩০-এর ঘরে। গত ৬ দিন ধরে ক্রমাগত নেমেছে কলকাতা-সহ গোটা বঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা।

সৌমিত্র সেন | Updated By: May 9, 2024, 07:51 AM IST
Bengal weather Today: ১১ দিনে ১৩ ডিগ্রি কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা! আর কত কমবে? বৃষ্টি কবে? কালবৈশাখী...

অয়ন ঘোষাল: এসে গেল আজকের আবহাওয়া, বৃহস্পতিবারের আবহাওয়ার আপডেট। এর মধ্যে সব চেয়ে লক্ষ্যণীয় বিষয় হল তাপমাত্রার পতন। গত ৬ দিন ধরে ক্রমাগত নেমেছে কলকাতা-সহ গোটা বঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা। একই ছবি কলকাতাতেও। ১১ দিনে ১৩ ডিগ্রি কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। ৪৩ ডিগ্রি ছুঁয়ে ফেলা পারদ নেমে এল ৩০-এর ঘরে।

Add Zee News as a Preferred Source

দেখে নেওয়া যাক কলকাতায় পারদ পতনের অঙ্ক:

শুক্রবার-- ৩৯.২ ডিগ্রি
শনিবার-- ৩৭.২ ডিগ্রি
রবিবার-- ৩৬.৪ ডিগ্রি
সোমবার-- ৩৫.৪ ডিগ্রি
মঙ্গলবার-- ৩২.৭ ডিগ্রি
বুধবার-- ৩০.৪ ডিগ্রি

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম! চলতি সপ্তাহের বাকি দিনগুলিতেও এরকমই স্বস্তিতে কাটবে শহরবাসীর। আজও প্রধানত আংশিক মেঘলা আকাশ। দুপুরের পর মেঘের আনাগোনা আরও বাড়বে। বিকেল বা সন্ধ্যার পরে আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। 

দক্ষিণবঙ্গ

দক্ষিণবঙ্গে আজ, বৃস্পতিবার মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে দমকা বাতাস। শনিবার পর্যন্ত রাজ্যে একই রকম আবহাওয়া থাকবে। তাপমাত্রারও খুব একটা পরিবর্তন নেই। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই।

আগামীকাল, শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। 
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার বিকেলের পরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। 

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বেগে!
ঝড়-বৃষ্টির বেশি সম্ভাবনা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে। শনিবারের পর বৃষ্টির পরিমাণ কমতে পারে।

আবার কবে পারদ-উত্থান?

হাওয়া অফিসের অনুমান, আগামী সোমবার থেকে থেমে যাবে বৃষ্টি। বাতাসে এই মুহূর্তে থাকা জলীয় বাষ্প বৃষ্টিপাত ঘটানোর পরে সোমবার থেকে কিছুটা শুষ্ক আবহাওয়া। মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত। বুধবার থেকে ফের গরম।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.