Bengal Weather Update:বেশ কিছু জেলাতে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা...মঙ্গলবার কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা। বাকি কোন জেলায় কবে বৃষ্টি?
Bengal weather Today: বুধবার সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে বজ্রপাতের আশঙ্কা।
Bengal Weather Update: রাজ্যে শৈত্য প্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি রবিবার রাত পর্যন্ত। শৈত্যপ্রবাহ পশ্চিমের সাত জেলায়। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। এরই মাঝে বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধছে নিম্নচাপ। বুধবার থেকে বঙ্গে কমবে শুষ্কতা।
Weather Today: ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে। টেলি কমিউনিকেশন বিপর্যস্ত হতে পারে। কাঁচা বাড়ি ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে। শস্য চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা। নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
Cyclone Remal Updates: ধেয়ে আসছে সাইক্লোন রিমাল। তার জেরেই শুরু হতে চলেছে ঝড় বৃষ্টি। বেশ কিছু জেলায় আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই আসছে বৃষ্টি। জারি করা হল হলুদ সতর্কতা।
Bengal weather Forecast: ১১ দিনে ১৩ ডিগ্রি কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। ৪৩ ডিগ্রি ছুঁয়ে ফেলা পারদ নেমে এল ৩০-এর ঘরে। গত ৬ দিন ধরে ক্রমাগত নেমেছে কলকাতা-সহ গোটা বঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা।
Bengal Weather Update:শনিবার ১১টি জেলা তাপপ্রবাহের কবলে পড়েছিল। এর মধ্যে ৬ জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি ছিল। আজও পরিস্থিতির কোনও বদল নেই।কাল মঙ্গলবার উত্তরবঙ্গ কিছুটা বৃষ্টি পাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে দুই-এক পশলা বৃষ্টি হতে পারে।
কলকাতায় এপ্রিলে একটানা চল্লিশের উপরে পারদ এখনও রেকর্ড নয়। ২০১৯ সালে একটানা সর্বোচ্চ তিন দিন ৪০-এর উপরে তাপমাত্রা ছিল কলকাতায়। এর আগে ২০১৪ সালে একটানা ৫ দিন ছিল এই তাপমাত্রা।
Bengal Weather Update: গাঙ্গেয় দক্ষিণে ২ ডিগ্রি এবং পশ্চিমের জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত পারদ উত্থানের ইঙ্গিত রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। সেই পারদ আগামী ৭ দিনে আর পতনের কোনও সম্ভাবনা নেই।গতকাল বুধবার তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান।
Bengal Weather Today: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২৬ এপ্রিল শুক্রবার।বুধবার থেকে আবার তাপপ্রবাহের দ্বিতীয় স্পেল। আবার বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দক্ষিণের অন্তত ছয়টি জেলায়।
মডারেট তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে পশ্চিমাঞ্চল, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উপকূলের বাকি জেলায়। এই জায়গায় মডারেট বা সাধারণ তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে।সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে এই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে।
শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলায়। তবে এখনই তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা নেই।সোমবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায়।আজ নববর্ষের দিন শুধুমাত্র পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম এই চার জেলায় বজগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। কলকাতার দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি সব জেলাতেই গরম ও শুষ্ক আবহাওয়া। কার্যত বৃষ্টির সম্ভাবনা শূন্য।
Bengal Weather Today: আপাতত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। অন্যদিকে বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি বাড়বে মঙ্গলবার। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতে আজ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বেশি।আজ রবিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখী হতে পারে অন্তত সাত জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
Bengal Weather Today:সকাল ৮ টায় কলকাতায় আপেক্ষিক আর্দ্রতা ৭৬ শতাংশ। আজ দুপুরের পর অস্বস্তি সূচক চরম পর্যায়ে যাবে।
Bengal Weather Today:দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ। রবি ও সোমবার ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে শনিবার থেকে।
Bengal Weather Today: তাপপ্রবাহের কবলে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া। আগামীকাল এই তালিকায় যুক্ত হতে চলেছে পূর্ব বর্ধমান, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম। রবিবার এই তালিকায় যুক্ত হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি। কলকাতায় শনিবারের পর খাতায় কলমে তাপপ্রবাহ না হলেও, ফিল লাইক বা অনুরূপ পরিস্থিতি হতে চলেছে।
আনুষ্ঠানিক না হলেও ফিল লাইক বা দাবদাহের অনুরূপ পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গে। ১, ২ এবং ৩ এপ্রিল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। আকাশ চার এপ্রিল সম্পূর্ন পরিস্কার হবে। সেদিন থেকে লাফিয়ে বাড়বে তাপমাত্রার পারদ।
Bengal Weather Today:আগামী দুই দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে।
Bengal Weather Today: আপাতত বৃষ্টি চলবে। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির অল্প সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ অনেকটা কমবে।বিক্ষিপ্তভাবে বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া।
Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি-সহ কালবৈশাখীর সম্ভাবনা। তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের জেলায় আগামীকাল থেকে বৃষ্টি হতে পারে।