নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ। পার্থ চট্টোপাধ্যায়কে ফের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত।
বাড়ি থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ।
অন্য়দিকে বিশ্বভারতীর ঘটনায় হাইকোর্ট নিযুক্ত কমিটি থেকে অব্যাহতি চাইলেন এডভোকেট জেনারেল।
সম্প্রতি জানানো হয়েছে, "যাঁদের স্কুল ফি মিটিয়ে দেওয়ার সামর্থ রয়েছে তাঁরা ফি মিটিয়ে দিন। অযথা হাইকোর্টের বিচারাধীন মামলার সুবিধে নেবেন না।"
তবে শুধু, রিয়া, সৌভিক নয়, মিরান্ডা, জায়েদ, দীপেশদের জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত।
অযোধ্যা রায়ের পূনর্বিবেচনার আর্জি, আদালতের দারস্থ মুসলিম ল বোর্ড
আইনজ্ঞরা বলছে, সিবিআইয়ের অভিযোগ সত্যি বলে আদালত গ্রহণ করলে বিপদ বাড়তে পারে রাজীব কুমারের। সেক্ষেত্রে রাজ্য পুলিসের ডিজিকে আদালত নির্দেশ দিতে পারে রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজির করাতে।
সম্পত্তির নিরাপত্তার দাবিতে পুলিসের দ্বারস্থ হয়েছেন ওই বাংলোর কেয়ারটেকার খুশিরাম।
জনৈক ব্যক্তির করা মামলার প্রেক্ষিতে এই পরামর্শ দিয়েছে গ্বালিয়র হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সঞ্জয় যাদব ও বিচারপতি অশোক কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সরকার ও সরকারি কর্মচারীদের 'দলিত' শব্দটি ব্যবহার করা উচিত নয়।
জলপাইগুড়ির কদমতলায় এলআইসির ডিও উত্তম মহান্তর অস্বাভাবিক মৃত্যু ঘটনার সঙ্গে মনুয়ার কাণ্ডের মিল খুঁজে পাচ্ছে পুলিস । পুলিসের দাবি উত্তম মহান্তকে খুন করা হয়েছে। অভিযোগ, উত্তম মহান্তর স্ত্রী লিপিকা মহান্তর প্ররোচনাতেই অনির্বাণ রায় নামে এক ব্যক্তি উত্তমকে বিষ খাইয়ে খুন করেছে। অভিযোগে ধৃত লিপিকা মহান্তকে দশ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । গ্রেফতার করা হয়েছে এক আয়ুর্বেদিক চিকিত্সককেও। ধৃত চিকিত্সক ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন। মূল অভিযুক্ত অনির্বান রায় ঘটনার পর থেকেই পলাতক।
প্রতিবাদী খুনে ধৃতদের ফাঁসির দাবিতে পুলিস-জনতা খন্ডযুদ্ধ। পুলিসের গাড়ি ভাঙচুর, ইটবৃষ্টি, পুলিসের লাঠিচার্জ। সবমিলিয়ে রণক্ষেত্রে কোচবিহার আদালত চত্বর। দিন পনেরো আগে পঞ্চায়েতে আর্থিক দুর্নীতির প্রতিবাদ করে খুন হন সুভাষ রায়। ধৃতদের আদালতে পেশের সময়ই উত্তাল হয়ে ওঠে কোর্ট চত্বর।
বাবরি মামলায় লখনউয়ের সিবিআইয়ের বিশেষ আদালতের সামনে আজ হাজির থাকার কথা লালকৃষ্ণ আডবাণী , মুরলীমনোহর যোশী, উমা ভারতীর মত বিজেপির শীর্ষ স্থানীয় বারোজন নেতানেত্রীদের। বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র মামলায় চার্জগঠন করেছে সিবিআই ।
বারাসত আদালতের বাইরে আক্রান্ত হলেন মনুয়ার আইনজীবী । তাঁর বুকে ও হাতে আঘাত লেগেছে বলে দাবি আইনজীবী সুশোভন মিত্রর। বার অ্যাসোসিয়েশনে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন আক্রান্ত আইনজীবী । এদিকে মনুয়া ও অজিতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । হৃদয়পুর হত্যাকাণ্ডে আজ ফের আদালতে পেশ করার সময় ধৃতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখান নিহত অনুপমের আত্মীয়স্বজনরা। গত ১৬ মে গ্রেফতারের পর ১৭ মে দুজনকেই আদালতে তোলা হয়। সেসময় দুজনকে ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
হাওড়া আদালত চত্বরে ধুন্ধুমার। বন্ধুর স্ত্রীকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ মহম্মদ এহসানের বিরুদ্ধে। হাওড়া আদালতে বন্ধুর স্ত্রীয়ের বিবাহ বিচ্ছেদের মামলা করতে এসেই বাঁধল বিপত্তি। মহম্মদ এহসানের ওপর চড়াও নূর আলমের পরিবার। ছেলে-মেয়ে, মা, বোন নিয়ে হাওড়া আদালতে হাজির নূর। দুপক্ষের বচসা দিয়ে শুরু। পরে দুই বন্ধুর হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি আরও মারাত্মক আকার নেয় পরে যখন নূল আলমের মা বোন প্রহার শুরু করেন মহম্মদ এহসানকে। হাত ফস্কে পালায় এহসান। এঘটনায় ভিড় জমে যায় হাওড়া আদালত চত্বরে।
আদালত অবমাননার দায়ে বিচারপতি CS কারনান কে দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট । তাঁর ছ-মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত । কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমারকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রথম দেশে কোনও কর্মরত বিচারপতিকে জেলে যেতে হচ্ছে। জেলযাত্রা আটকাতে শীর্ষ আদালতে আর্জি জানানই বিচারপতি কারনানের সামনে একমাত্র পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিচারপতি কারনানকে আগেই কলকাতা হাইকোর্টের বিচার ও প্রশাসনিক কাজ থেকে সরিয়ে দেয় সুপ্রিম কোর্ট ।
নির্ভয়া কাণ্ডে আজ রায় শোনাবে সুপ্রিম কোর্ট । চূড়ান্ত রায় দেবে শীর্ষ আদালতে বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আর ভানুমতি এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ। দুপুর দুটোর পর ঠিক হয়ে যাবে ৪ অভিযুক্তের ভাগ্য। ২০১৪-র ১৩ মার্চ মুকেশ, পবন, বিনয় শর্মা এবং অক্ষয় কুমার সিংকে দোষী সাব্যস্ত করে দিল্লি হাইকোর্ট । মৃত্যুদণ্ড দেয় আদালত ।