লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট সহজেই জিতে নিল ইংল্যান্ড। প্রথম টেস্টে জো রুটের দল জয় পেল ২১১ রানে। ম্যাচের গতিপ্রকৃতি ছিল এরকম- প্রথমে ব্যাট করেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংরেজদের রান ছিল ৪৫৮। ১৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন অধিনায়ক জো রুট। মূলব্যান ৮৭ রান করেছিলেন মইন আলিও। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট নিয়েছিলেন মর্নি মর্কেল। তিনটি করে উইকেট পান ফিলান্ডার এবং রাবাদা। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ৩৬১ রানে। বাভুমা করেন ৫৯ রান। ডিন এলগারের অবদান ছিল ৫৪ রান। ৫১ রান করেন কুইন্টন ডিকক এবং ৫২ রান করেন ফিলান্ডার। ইংরেজদের হয়ে চার উইকেট নেন মইন আলি।
লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীনই দ্বিতীয় টেস্টের আগে একটু বিপদে পড়ে গেল দক্ষিণ আফ্রিকা দল। কারণ, তাঁদের অন্যতম পেস বোলার কাগিসো রাবাদাকে এক ম্যাচের জন্য নির্বাসন দিল আইসিসি। যার ফলে টেন্টব্রিজে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না কাগিসো রাবাদা। ভাবছেন কী এমন করলেন রাবাদা?
লর্ডসে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে অধিনায়ক জো রুটের দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেশ ভাল জায়গায় ইংল্যান্ড। প্রথম দিনের শেষে ইংরেজদের রান ৫ উইকেটের বিনিময়ে ৩৫৭। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক জো রুট। কিন্তু, মাত্র ৭৬ রানেই চার উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। দুই ওপেনার কুক এবং জেনিংস কেউই রান পাননি। কুক করেন ৩ রান এবং জেনিংসের অবদান ৮ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে ব্যালেন্স করেন ২০ রান। বেয়ারস্টোও আউট হয়ে যান ১০ রান করেই।
টেস্ট থেকে কি এবার অবসর নেবেন এবি ডেভিলিয়ার্স? এমনই জল্পনা ফের তৈরি হল। ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজ না খেলে দেশে ফিরে আসায় এই ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ডেভিলিয়ার্স জানিয়েছেন চাপ কমাতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এবি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গে কথা বলে তিনি অগাস্টে তার পরবর্তী পরিকল্পনা ঠিক করবেন। তবে সূত্রের খবর একশো ছয় টেস্টে আট হাজার রান করা এবি টেস্ট থেকে সরে দাঁড়াতে পারেন। আসলে ডেভিলিয়ার্সের মূল লক্ষ্য হল দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ এনে দেওয়া।
কার্ডিফে তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড। কার্ডিফে টস জিতে ইংল্যান্ডকেই প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন প্রোটিও অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। ২০ ওভারের শেষে ইংল্যান্ড তোলে ৮ উইকেটে ১৮১ রান। ইংল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমেই ম্যান অফ দ্য ম্যাচ হয়ে দলের জয় সুনিশ্চিত করেন মালান। মাত্র ৪৪ বলে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। ওপেনার অ্যালেক্স হেলস করেন ২৮ বলে ৩৬ রান। অন্য ওপেনার জেসন রয় অবশ্য মাত্র ৮ রান করেই আউট হয়ে যান। ২২ বলে ৩১ রানের ইনিংস খেলেন বাটলার। দক্ষিণ আফ্রিকার হয়ে চারটি উইকেট নেন প্যাটারসন।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচ জিতে সিরিজে ১-১-এ সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টি২০ ম্যাচে ইংল্যান্ডকে তিন রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। এদিন টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যান। ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা তোলে ৮ উইকেটে ১৭৪ রান। ৪৬ রান করেন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। ৪৫ রান করেন স্মাটস। শেষদিকে বেহারদিন করেন ৩২ রান।
নতুন করে ঢেলে সাজিয়ে টি২০ গ্লোবাল লিগ শুরু করছে দক্ষিণ আফ্রিকা। সেই লিগ তাঁদের দেশের ক্রিকেটকে আমূল বদলে দিতে পারে বলে আশাবাদী দলের টেস্ট অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। এই ক্রিকেট লিগের ফলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আর্থিকভাবে অনেকটা লাভবান হবে বলে মনে করছেন তিনি। যার জন্য কোলপাক আইনের কবলে পড়ে আর কাইল অ্যাবট, রোসো, ডেভিড ওয়াইজ, সিমোন হার্মার, ভ্যান জিলের মতো ক্রিকেটাররা দেশের হয়ে না খেলে যেমন কাউন্টি ক্রিকেটে সই করেছেন, তেমন নতুন করে হবে না। মনে করছেন ফ্যাফ ডুপ্লেসি।
শেষবার আইসিসি টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। সেই হিসেবে পরবর্তী টি২০ বিশ্বকাপ হওয়ার কথা ২০১৮ সালে। কিন্তু আইসিসির সূত্র থেকে জানা যাচ্ছে, সম্ভাবত, আগামি বছর টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে না। বরং, আরও দু'বছর পেরিয়ে একেবারে ২০২০ সালে হবে টি২০ বিশ্বকাপ। যদিও ২০২০ সালের টি২০ বিশ্বকাপ কোন দেশে হবে, সেই বিষয়ে এখনও কোনও সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি এবি ডিভিলিয়ার্স। বিশ্বক্রিকেটের ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান অথবা সুপারম্যান। কিন্তু ক্যাপ্টেন এবি ডিভিলিয়ার্সও পারলেন না দক্ষিণ আফ্রিকার গায়ে বছরের পর বছর ধরে আটকে থাকা চোকার্স তকমা ঘোচাতে। আরও একবার কোনও প্রতিযোগিতার নক আউট পর্বতেও যাওয়া হল না প্রোটিওদের। ভারতের কাছে ডু অর ডাই ম্যাচে হারতে হল আট উইকেটে। ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে কোনও একজন জিজ্ঞেস করেন, এমন ব্যর্থতার পরও আপনি ক্যাপ্টেন থাকতে চাইছেন কেন? এর উত্তরে এবি যা বলেন, তাতে তাঁর অনুগামীদের খুবই ভাল লাগবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততেই হতো বিরাট কোহলি ব্রিগেডকে। কিন্তু প্রেসারের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো পর্যুদস্ত করে ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। আর পৌঁছে গেল সেমিফাইনালে। গতবারের চ্যাম্পিয়ানরা এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে। সেমিফাইনালে সামনে বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচে নামার আগে ক্যাপ্টেন কোহলি একহাত নিলেন সমালোচকদের। পাশাপাশি, এই জয়ের জন্য কোনও একজন বা দু'জনকে কৃতিত্ব না দিয়ে, কৃতিত্ব দিলেন দলের সব সদস্যকেই।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌছল ভারত। দক্ষিণ আফ্রিকাকে আট উইকেটে হারিয়ে শেষচারে কোহলি ব্রিগেড। ডু অর ডাই ম্যাচে সব বিভাগে দাপট দেখান ভারতীয় ক্রিকেটাররা। ওভালে দুরন্ত টিম ইন্ডয়া। দক্ষিণ আফ্রিকাকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কোহলি ব্রিগেড। আইসিসির একদিনের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা প্রোটিয়াসদের নিয়ে কার্যত ছেলেখেলা করল মেন ইন ব্লু। ওভালের বাইশ গজের লড়াইটা ছিল কার্যত কোয়ার্টার ফাইনাল। হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হতো কোহলিদের। প্রথমে ব্যাট করে একশো একানব্বই রানেই শেষ হয়ে যা দক্ষিণ আফ্রিকা।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছিল ভারত। চিরপ্রতিপক্ষ পাকিস্তানকে হেলায় হারিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি, যুবরাজ সিংরা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আকাশ থেকে যেন মাটিতে আছড়ে পড়েছে ভারতীয় দল। ফেভারিট হিসেবে শুরু করেও শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে ৭ উইকেটে। অথচ, ভারতীয় ব্যাটসম্যানরা রানটা কম তোলেননি একেবারে। শিখর ধাওয়ান, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি মিলে ভারতকে নিয়ে যান ৩২১ পর্যন্ত। অতি বড় শ্রীলঙ্কার সমর্থকও বোধহয় ভাবতে পারেননি যে, এই ম্যাচে তাঁরা জয় পাবে। আসলে ভারতীয় দলের বোলাররা এদিন জঘন্য বোলিং করেন। অধিনায়ক বিরাট কোহলিও ম্যাচ শেষে স্বীকার করে নিয়েছেন, তাঁদের বোলিং এদিন বিপর্যয়ের মধ্যে পড়েছে।
সময়টা একেবারেই ভাল যাচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট দলের। তাদের ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথুজ চোটের জন্য খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে ৯৬ রানে হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। এতেই শেষ নয়। তাঁদের স্ট্যান্ড বাই ক্যাপ্টেন উপুল থরাঙ্গাকেও দুই ম্যাচের জন্য নির্বাসিত করল আইসিসি। কারণ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে শ্রীলঙ্কার স্লো ওভার রেট। যার দায় পুরোটাই বর্তায় দলের ক্যাপ্টেনর উপরেই। আর শ্রীলঙ্কাকে অ্যাঞ্জেলো ম্যাথুজের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নেতৃত্ব দিয়েছেন উপুল থরাঙ্গা।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালই করেছে গতবারের রানার্স ইংল্যান্ড। প্রথম ম্যাচেই বাংলাদেশকে হেলায় হারিয়ে দিয়েছে ইংরেজরা। দ্বিতীয় ম্যাচে তারা নিউজিল্যান্ডকে হারাতে পারলেই এগিয়ে যাবে সেমিফাইনালের দিকে। কিন্তু এরই মধ্যে খানিকটা খারাপ খবর ইংরেজ শিবিরে। তাদের অলরাউন্ডার ক্রিস ওকস চোটের জন্য ছিটকে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে।