১২.৩৫: তিন সদস্যের চিকিৎসক দল গঠন করে মৃত রাম সিংয়ের দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। ১২.৩২: রাম সিংয়ের আইনজীবীও দাবি করেন, পেশায় বাস চালক দিল্লি গণধর্ষণের মূল অভিযুক্তের আত্মহত্যার পথ বেছে নেওয়ার কোনও কারণ নেই।
রাম সিংয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডে। আজ সকাল ১১টা নাগাদ দু'জন বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।
দিল্লি গণধর্ষণকাণ্ড মামলার শুনানি শুরু হল মঙ্গলবার। অভিযুক্ত পাঁচ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৩ ধারায় চার্জ গঠন করা হয়েছে। অন্য এক নাবালক অভিযুক্তের বিরুদ্ধে জুভেনাইল আইনে মামলা শুরু করা হয়েছে।
সমস্ত হাসপাতালগুলিতে দুর্ঘটনা ও ধর্ষনের শিকারদের প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত রাখার জন্য সরকারকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলি কোনও অবস্থাতেই আহত রোগীকে ফিরিয়ে দিতে পারবে না বলে স্পষ্ট করে দিয়েছে আদালত।
দিল্লি গণধর্ষণকাণ্ড `হৃদয় বিদারক` একইসঙ্গে `চাঞ্চল্যকর`। ৬৪তম গণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাদীকে ভাষণে এই মন্তব্যই করলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। ১২ ডিসেম্বরের পর এক মাস কেটে গিয়েছে। তবে প্রতিবাদ আর আন্দোলনের সেই স্মৃতি এখনও ম্লান হয়ে যায়নি দেশবাসীর মন থেকে। ফলে নৃশংস সেই গণধর্ষণের প্রসঙ্গ রাষ্ট্রপতির ভাষণে উঠে আসাটাই স্বাভাবিক। রাষ্ট্রপতি বলেন, "মহিলার সঙ্গে পাশবিকতা অর্থ সমাজের সঙ্গে পাশবিকতা।"
প্রতিবাদের আগুন এখনও জ্বলছে। এরইমধ্যে, সিঙ্গাপুর থেকে দিল্লি নিয়ে আসা তরুনীর দেহের অন্ত্যেষ্টি সম্পন্ন হল কড়া পুলিসি নিরাপত্তায়। রাজধানী পৌছানোর কয়েক ঘণ্টার মধ্যেই অন্ত্যেষ্টি কাজ শেষ হয়। রবিবার ভোররাতে দেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে। সেখানেই অন্ত্যেষ্টির আগের রীতি সম্পন্ন হয়। তারপর কুয়াশা ঢাকা দ্বারকায় তাঁর শেষকাজ সমাধা হয়। অন্ত্যেষ্টির স্থল ঘিরে ছিল কড়া নিরাপত্তা। মোতায়েন করা হয় র্যাফ।
দিল্লিতে নির্যাতিতা তরুণীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণ রুখতে কড়া আইনের দাবি জানিয়েছেন তিনি। ধর্ষণ বিরোধী আইন কার্যকর করার জন্য, সংসদে আলাদা করে বিশেষ অধিবেশন ডাকা যেতে পারে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ধর্ষণের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি এবং দ্রুত চার্জশিট দেওয়ার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অভিজিৎ মুখার্জির মন্তব্য ঘিরে তৈরি হওয়া দেশব্যাপী আলোড়নের মাঝে প্রণবপুত্রকে কার্যত ক্লিনচিট দিল কংগ্রেস। দিল্লির প্রকাশ্য রাজপথে গণধর্ষণের ঘটনায় বিক্ষোভকারী মহিলাদের উদ্যেশে কটূক্তি করে বিতর্ক উষ্কে ছিলেন অভিজিৎ মুখার্জি। কিন্তু এ বিষয়ে জঙ্গিপুরের সাংসদের বিরুদ্ধে কোনও দৃষ্টান্ত মূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়ে দিল তাঁর দল। যেহেতু ইতিমধ্যেই অভিজৎ সংবাদমাধ্যমে তাঁর মন্তব্য প্রত্যাহার করেছেন, সে করণেই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না।
রবিবারের দিল্লির বিক্ষোভে প্রতীবাদকারীদের হাতে বেধড়ক মার খাওয়া এক পুলিসকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে ভর্তি করা হয়েছে। কারাওয়াল নগর পুলিস স্টেশনের কর্মী সুভাষ চাঁদ গতকাল শহরের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে মোতায়েন ছিলেন, তখনই বিক্ষোভকারীদের আক্রমণের শিকার হন তিনি। আজ তিনি দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন।
দিল্লি গণধর্ষণকাণ্ডে বিক্ষোভকারীদের রুখতে ইন্ডিয়া গেট ও রাষ্ট্রপতি ভবনের কাছে সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজপথ, জনপথ, সংসদ মার্গ সহ বিভিন্ন রাস্তায় রয়েছে ব্যারিকেড। জারি রয়েছে ১৪৪ ধারা। বিজয়চক এলাকায় সংবাদমাধ্যমের গতিবিধিও নিয়ন্ত্রণ করা হচ্ছে।রাজপথে সাংবাদিকদের হঠাতে জল কামান ব্যবহার করে পুলিস। চলছে আধা সেনার টহল।বন্ধ করে দেওয়া হয়েছে ইন্ডিয়া গেটের কাছাকাছি৮টি মেট্রো স্টেশন।
ইন্ডিয়া গেট থেকে রাষ্ট্রপতি ভবন, রাজধানীর চলন্ত বাসে তরুণীর গণধর্ষণের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে দিল্লি। অন্যদিকে সাব-ডিভিশনাল ম্যজিস্ট্রেটের কাছে বয়ান নথিভুক্ত করলেন নিগৃহীতা তরুণী। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ও পুলিসের ওপর চাপ বাড়াতে এই বয়ান সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
বারবার ছোড়া হল কাঁদানে গ্যাস, চলেছে জল কামান, লাঠিও। তবুও আয়ত্তে আসেনি রাজধানীর রাজপথ। ক্রমশই বহরে বাড়ছে রাষ্ট্রপতি ভবনের দোরগোড়ায় পৌঁছে যাওয়া প্রতিবাদী জনতার ঢল। আক্রমণ এসেছে পুলিসের দিকেও। পুলিসকে লক্ষ্য করে শনিবার দুপুরে পাথর ছোঁড়ে উত্তেজিত জনতা। ইন্ডিয়া গেটের সামনেও ভিড় বাড়ছে মানুষের। চলছে প্রতিবাদী পথনাটকও। বিক্ষোভকারীদের উদ্দেশে হিংসা না ছড়ানোর আবেদন জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।