ফের অটো দুর্ঘটনা নিউটাউনে। শহরে পথ দুর্ঘটনা কমার কোনও লক্ষণ নেই। বড় গাড়ি, ছোট গাড়ি বাইক তো রয়েছেই। কম যায় না অটোয়। তাই দিনের বেলা কিংবা রাতের শহরে রোজ দুর্ঘটনা হচ্ছেই। এবার যাত্রী বোঝাই অটোয় অন্য একটি গাড়ির ধাক্কা মারল। সেই অটো উল্টে জখম ২ জন যাত্রী।
মহিলা যাত্রীদের সঙ্গে গাড়ি চালকদের অভব্য আচরণের কথা প্রায়ই শোনা যায়। এসব ঘটনায় কারও কারও শাস্তিও হয়। কিন্তু একেবারে কমে যায় না। এবার মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের জন্য এক গাড়ি চালককে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিস। গাড়ি চালক কাসেত আলি সেখের নামে কয়েকদিন আগে নিউটাউন থানায় অভিযোগ দায়ের হয়।