১১ই জুন। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের তারিখেই ১৯৭৫ সালে ভারত একদিনের ক্রিকেটে প্রথম জয় পেয়েছিল। ইংল্যান্ডের হেডিংলেতে ৭৫-এর বিশ্বকাপে পূর্ব আফ্রিকাকে হারিয়ে ছিল ভারত।
একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর আজ একমাত্র টি২০ ম্যাচে খেলতে নামছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। কিংসটনের সাবাইনা পার্কে হবে খেলা। ভারতীয় দল প্রায় একই হয়ত মাঠে নামবে। কিংবা সূযোগ পেতে পারেন রিশব পন্থের মতো প্রতিশ্রুতিমান কেউ। আর বিরাট কোহলি সম্ভাবত আজ ওপেন করতে নামতে পারেন শিখর ধাওয়ানকে সঙ্গে করে। কিন্তু একদিনের সিরিজের থেকে আমূল বদলে যাওয়া দল নিয়ে আজ মাঠে নামতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাকিদের কথা যদি ছেড়েও দিন, একজনের কথা তো আলাদা করে বলতেই হবে। তিনি ক্রিস গেইল। টি২০ ক্রিকেটের বেতাজ বাদশা। একাই ম্যাচ জিতিয়ে চলে যেতে পারেন যেকোনও সময়। একদিনের সিরিজের ম্যান অফ দ্য টুর্নামেন্ট অজিঙ্কা রাহানে কিন্তু শুধু ক্রিস গেইলকে নিয়ে ভাবতে রাজি নন। বরং, ওয়েস্ট ইন্ডিজকে একটি দল হিসেবেই দেখছেন।
অনিল কুম্বলে কোচের পদ থেকে পদত্যাদ করার পর সেই অর্থে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের কোনও কোচ নেই। এই পরিস্থিতিতে ভারতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার দ্বিতীয় একদিনের ম্যাচের শেষে বলেছেন, দলের দুই সিনিয়র ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিং-ই দলের ছেলেদের কাছে এই মুহূর্তে মেন্টরের ভূমিকায় রয়েছেন। তাই সবকিছু পিছনে ফেলে দল ফের জয়ের রাস্তায়।
পঁয়ত্রিশ বছর পর শাপমোচন। এশিয়াডে হকিতে পাকিস্তানের কাছে হারের বদলা লন্ডনে নিল ভারত। বিশ্ব হকি লিগে পাকিস্তানকে সাত-এক গোলে উড়িয়ে দিল ভারতীয় দল। টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক করে কোয়ার্টার ফাইনালে ভারত। পয়ত্রিশ বছর আগে অভিশপ্ত এশিয়াডে পাকিস্তানের কাছে সাত গোল খাওয়ার বদলা রবিবার নিল ভারত। তিন দশক পর ভারতীয় হকিতে শাপমুক্তি। লন্ডনে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে সাত-এক গোলে হারিয়ে বিশ্ব হকি লিগের কোয়ার্টার ফাইনালে মেন ইন ব্লু। হরমনপ্রীত,আকাশদীপদের দাপটে রবিবার বিকেলে লন্ডনে ভারতের হাতে নাস্তানাবুদ হল পাকিন্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ভারতীয় দল যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। আর ওই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় দলের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মাকে। কিন্তু কেন? চোটের জন্য তো দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন রোহিত শর্মা। চোট সারিয়ে ফিরে এসেছিলেন আইপিএলে। আর আইপিএলে এসে ভাবটা যেন ছিল, এলেন, দেখলেন আর জয় করলেন। তাঁর নেতৃত্বেই ফের একবার আইপিএল চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স। তারপর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ খেলছেন রোহিত। পাকিস্তানের বিরুদ্ধে একটুর জন্য সেঞ্চুরি মিস করেছিলেন। সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য কোনও ভুল চুক করেননি। সেঞ্চুরি করেই তবে ছেড়েছেন।তাহলে কেন ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মাকে?
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে নিউজিল্যান্ডকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৫ রানে হারিয়ে দিয়েছে বিরাট কোহলির ভারত। কিন্তু ভারতীয় দল ২৬ ওভারের বেশি ব্যাটিং করতে পারেনি এই ম্যাচে। ফলে, বড় প্রতিযোগিতায় নামার আগে ভালোরকম ম্যাচ প্র্যাকটিস পেতে ভারতের এখন ভরসা পরের এবং শেষ ওয়ার্ম আপ ম্যাচ। যেটা কিনা বাংলাদেশের বিরুদ্ধে। আর ওই ম্যাচে ভারতীয় দলের হয়ে ফের ওপেন করতে দেখা যাবে রোহিত শর্মাকে। দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন রোহিত শর্মা। তারপর ফিরেছিলেন আইপিএলে। কিন্তু আইপিএলে অনেক ম্যাচ খেললেও কোনও ম্যাচেই ওপেন করতে নামেননি রোহিত। কিংন্তু বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানকেই ওপেন করতে পাঠাতে চান ক্যাপ্টেন কোহলি।
আগামী ৪ জুন পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে রবিচন্দ্রন অশ্বিন এবং ভারতীয় দলের জন্য খারাপ খবর। কারণ, মারা গেলেন রবিচন্দ্রন অশ্বিনের দাদু। তিনি বয়সজনিত কারণেই মারা গিয়েছেন। এই খবর জানানো হয়েছে অশ্বিনের বাড়ির থেকেই। আজকের রবিচন্দ্র অশ্বিন গড়ে ওঠার পিছনে অনেকটাই অবদান রয়েছে তাঁর দাদু এস নারায়ণস্বামীর।
ভারতীয় ক্রিকেট দলের কোচ অনিল কুম্বলে এবং অধিনায়ক বিরাট কোহলি বোর্ডের প্রশাসনিক কমিটির কাছে শুধু এ গ্রেডের ক্রিকেটারদের টাকা বাড়ানোর সুপারিশ করেই থেমে থাকেননি। তাঁরা চেয়েছেন একজন নতুন ফাস্ট বোলিং কোচও। কারণ, গত জুনে রবি শাস্ত্রীর পরিবর্তে ভারতীয় দলের নতুন কোচ নির্বাচিত হন অনিল কুম্বলে। কিন্তু তখনকার বোলিং কোচ ভরত অরুণের চুক্তি আর বাড়ানো হয়নি। ফলে টিম ইন্ডিয়ার সেই অর্থে কোনও ফাস্ট বোলিং কোচ ছিল না এতদিন। দলের কোচ অনিল কুম্বলে নিজেও স্পিনার। তাই দলের পেসারদের বেশ অসুবিধাই হচ্ছিল এতদিন। মাঝে উমেশ যাদবও এই প্রসঙ্গে কথা বলেছিলেন। এবার বিরাট কোহলি এবং কুম্বলেও তাঁদের চাহিদার কথা জানিয়ে এলেন বোর্ডের প্রশাসনিক কমিটিকে।