চার স্পিনার নিয়ে ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। ভারত সফরের জন্য রবিবারই ষোল সদস্যের দল ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান আন্তবর্তীকালীন নির্বাচকরা। নেথ্যান লিয়ঁ, অ্যাস্টন এগার ও স্টিফ ওকিফে ছাড়াও দলে নতুন স্পিনার মিচেল সোয়েপসন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যে নজর কেড়েছেন তেইশ বছর বয়সি এই লেগ স্পিনার।
১৩৩ দিন বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করল জম্মু ও কাশ্মীর। আজ সকাল থেকেই ধীরে ধীর খুলতে শুরু করেছে দোকান, অফিস থেকে স্কুল। রাস্তায় ভিড় জমাচ্ছেন মানুষ।
পুজোতেই কলকাতা থেকে চারটি ডোমেস্টিক রুটে উড়ান চালাবে স্পাইসজেট। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানালেন স্পাইসজেট কর্তৃপক্ষ। কলকাতা থেকে সরাসরি ইউরোপে উড়ান চালানোর অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী। উড়ান চালাতে সবরকম সাহায্যের আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের।কলকাতা থেকে শিলচর। কলকাতা থেকে আইজল। কলকাতা থেকে গুয়াহাটি এবং কলকাতা থেকে গোরক্ষপুর।
রিও অলিম্পিকে ডবলস বিভাগে সোনা জিতলেন রাফায়েল নাদাল। মার্ক লোপেজকে সঙ্গী করে রোমানিয়ার ফ্লোরিন মার্জিয়া-হরিয়া টেকাউ জুটিকে হারিয়ে অলিম্পিক সেরা হলেন নাদালরা। অলিম্পিকে এটা নাদালের দ্বিতীয় সোনা। এর আগে বেজিং অলিম্পিকে সিঙ্গলস বিভাগে সোনা জিতেছিলেন নাদাল। বিশ্বের চতুর্থ টেনিস খেলোয়াড় হিসাবে অলিম্পিকে টেনিসে দুটি বিভাগেই সোনা জিতেছেন রাফা। রিও অলিম্পিকেও সিঙ্গলস বিভাগে সোনা জয়ের হাতছানি নাদালের সামনে। ইতিমধ্যেই সেমিফাইনালে পৌছে গিয়েছেন রাফা।
ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে চার দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে নির্বাসিত করেছে সে দেশটির ক্রিকেট বোর্ড। ওই চারজনের মধ্যে রয়েছেন জাতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক থামি সোলেকাইল। তাঁকে ১২ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে। এছাড়া জিন সাইমসকে ৭ বছর এবং ইথি ভালাতি ও পুমেলেলা মাতশিকেকে ১০ বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। ২০১৫ সালের রাকম-স্ল্যাম টি-টোয়েন্টিতে ম্যাচ ফিক্সিংয়ে জড়ানোতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।
গোলমাল থ্রি সফল হওয়ার পর থেকেই বলিউডে গুঞ্জন আসতে চলেছে গোলমাল ফোর। সম্প্রতি ছবির পরিচালক রোহিত শেট্টি জানিয়েছেন ২০১৭র দিওয়ালিতেই ছবি মুক্তি পাবে গোলমাল ফোর। গোলমাল সিরিজে সামিল আরও একটি সিক্যুয়েল গোলমাল ফোর। তবে ছবির নাম হতে চলেছে গোলমাল এগেন। পরিচালক রোহিত শেট্টি ও অজয় দেবগণ বিভিন্ন সাক্ষাতকারে গোলমাল ফোরের কথা বললেও,সাংবাদিক সম্মেলন করে অফিশিয়ালি ছবি তৈরি হওয়ার কথা এখনও জানান নি তাঁরা।বারবারই গোলমাল সিরিজ বক্স অফিসে লাভের মুখ দেখিয়েছে পরিচালককে। গোলমালের বক্স অফিস কালকশন ছিল ৭০ কোটি। গোলমাল রিটার্নস-এ যা বেড়ে দাঁড়ায় ১০৮ কোটি। আর গোলমাল থ্রি তো প্রথম সপ্তাহেই বক্স অফিস কালেকশনে রেকর্ড করেছিল।
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ। এবার শেষ চারের লড়াই শুরু হওয়ার অপেক্ষা। পরপর দু বছর কোপার ফাইনাল খেলার হাতছানি আর্জেন্টিনা আর চিলির সামনে। বুধবার সকালে প্রথম সেমিফাইনালে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। টেক্সাসে ভারতীয় সময় ভোর সাড়ে ছটায় মাঠে নামবেন লিওনেল মেসিরা। দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি চিলি। শিকাগোয় ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে হামেশ রডরিগেজ আর অ্যালেক্সিস স্যাঞ্চেসদের মধ্যে।
একসময়ে এখানকার আমের খ্যাতি ছিল জগতজোড়া। এখন সেই মালদা পরিচয় টেরর হাব। জালনোট, জঙ্গি, মাদক আর মাফিয়া চার ফ্যাক্টরে কাত। শুধুই সাম্প্রদায়িক উত্তেজনা? নাকি সেটাকে সামনে রেখে বৃহত্তর ষড়যন্ত্র? অন্তর্তদন্তে নেমেছিলাম আমরা। উঠে এল জঙ্গি- জাল নোট, মাদক ও মাফিয়ার যোগসাজশ। আন্তর্জাতিক একটি চক্র যা মালদার বুকে সক্রিয়, যারা দেশজুড়ে বুনছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের জাল । রাতের ঘুম কেড়ে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। রাতারাতি NIA -র মতো গোয়েন্দা সংস্থার রেডারেও মালদা।
০ থেকে ৯। ০,১, ২,৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। সংখ্যামালার মূল ভিত্তি। কিন্তু, এদের মাঝে ম্যাজিক নাম্বার ৪। কেন? সংখ্যামালার ভর যেন এই ৪।
সব দলগত খেলাতেই, খেলোয়াড়দের নিজের পছন্দমতো একটি পজিশন হয়। য়েখানটায় খেলতে তিনি সব থেকে অভ্যস্থ হন। কিন্তু যেহেতু দলগত খেলা তাই, খেলোয়াড়ের নিজের পছন্দের থেকেও দলের কথাই ভাবতে হয় বেশি। ক্রিকেট এমন এক খেলা যেখানে ১১ জন মিলে খেলতে হয়। সেখানেও ব্যাট করার জন্য নিজের পছন্দের পজিশন থাকে সব ক্রিকেটারেরই। যদিও কোচের কথা অনুযায়ী এবং দলের কথা ভেবে ক্রিকেটাররা নিজের অভ্যস্থ এবং পছন্দের পজিশন ছেড়ে দলের প্রয়োজনমতো পজিশনে ব্যাট করেন।