Kareena Kapoor Khan Calls 2025 Difficult Year For Her Family: বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান ২০২৫ সালকে তাঁর জীবনের সবচেয়ে কঠিন বছর বলে উল্লেখ করেছেন। তিনি জানান, এই সময়ে তাঁর পরিবার অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে।
Bollywood Diwali 2025: শারুখ থেকে সোনাক্ষী, আলিয়া থেকে অক্ষয় সকলেই তাঁদের সোশাল মিডিয়ার দ্বারা তাঁদের ভক্তদের দিওয়ালির শুভেচ্ছা জানান। আলোর উত্সব কে কীভাবে উদযাপন করল এবার? দেখে নিন...
International Friendships Day: রবিবার ফ্রেন্ডশিপ ডে আর এটাই হলো সেই মুহূর্ত যখন বলিউডের তারকাদের অফ-স্ক্রিন বন্ধুত্বের কথা আমরা মনে করতে পারি। এই তারকারা শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও একে অপরের সঙ্গে এক শক্তিশালী বন্ধুতা ভাগ করে নেন। চলুন, এমন কিছু সেরা বন্ধুদের দিকে নজর দেওয়া যাক, যারা স্টাইল এবং সততার সঙ্গে বন্ধুত্বের সংজ্ঞা নতুন করে লিখছেন।
Sunjay Kapur Funeral: বাবাকে শেষ দেখতে বুধবারই দিল্লি যান করিশ্মা ও সঞ্জয়ের দুই সন্তান সামাইরা ও কিয়ান। তিক্ত যাবতীয় স্মৃতি ভুলে ছেলে মেয়েদের সঙ্গে প্রাক্তন স্বামীর শেষকৃত্যে উপস্থিত থাকলেন করিশ্মাও। বৃহস্পতিবার সঞ্জয়ের শেষকৃত্যে যোগ দিতে করিশ্মার পাশে দাঁড়াতে দিল্লি যান করিনা কাপুর ও সইফ আলি খানও।
Saif Ali Khan Attack Case: এখন চর্চায় সইফ আলি খানের বাড়ি। বান্দ্রায় চারটি ফ্লোর নিয়ে থাকেন সইফ ও করিনা। বাড়িতেই আক্রমণকারীর ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন অভিনেতা সইফ আলি খান। এক সাক্ষাত্কারে সইফ জানান যে তিনি আসলে জুহুতে বাড়ি কিনতে চেয়েছিলেন।
Saif Ali Khan Stabbing Case: ১৬ জানুয়ারি রাত আড়াইটে নাগাদ মুম্বইয়ের বান্দ্রা লিঙ্কিং রোডের একটি গলি ধরে নিজের অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন ভজন সিংহ রানা। ঠিক তখনই সইফ আলি খান ও কারিনা কাপুরের বাসভবন সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় নায়ককে হাসপাতালে পৌঁছে প্রাণে বাঁচিয়েছিলেন তিনি। সেই অটোচালককে ১১ লক্ষ টাকা পুরস্কার দিতে চান মিকা সিং।
Saif Ali Khan Security:নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন সইফ আলি খান। মঙ্গলবার বাড়ি ফিরে সইফ যোগাযোগ করেন মুম্বইয়ের বিখ্যাত সিকিউরিটি ফার্ম ‘এইস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন’-এর সঙ্গে। এই ফার্মের মালিক বাঙালি অভিনেতা।
Saif Ali Khan: সইফকে ৬ দফায় কোপায় দুষ্কৃতী। পুলিসি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সেই রাতে অ্যাপার্টমেন্টের দুই নিরাপত্তারক্ষীই ঘুমাচ্ছিল বলে দাবি করে ওই দুষ্কৃতী। এখানেই শেষ নয়, সইফকে কোপানো হচ্ছে দেখেও এগিয়ে আসেনি বাড়ির ৪ পুরুষ কর্মী।
Saif Ali Khan Met Auto Rickshaw Driver: ১৬ জানুয়ারি রাত আড়াইটে নাগাদ মুম্বইয়ের বান্দ্রা লিঙ্কিং রোডের একটি গলি ধরে নিজের অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন ভজন সিংহ রানা। ঠিক তখনই সইফ আলি খান ও কারিনা কাপুরের বাসভবন সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টের সামনে এক নারীর চিৎকার শুনতে পান তিনি। সেখানে গিয়ে দেখেন, সাদা কুর্তায় রক্তে ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। তিনি নিজেকে পরিচয় দেন সইফ আলি খান হিসেবে। সইফ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন ভজনকে। ঠিক সময়ে হাসপাতালে পৌঁছিয়ে সইফকে প্রাণে বাঁচান অটো রিক্শা ড্রাইভার ভজন।
Saif Ali Khan stabbing case: মহারাষ্ট্রের থানে থেকে গ্রেফতার করা হয়েছিল শরিফুলকে। জানা যায় সে আসলে বাংলাদেশ অনুপ্রবেশকারী। এবার বাংলাদেশ সংবাদমাধ্যমের দাবি, শরিফুলের বিরুদ্ধে রয়েছে একাধিক খুনের মামলা। রয়েছে চুরি ছিনতাইয়ের একাধিক অভিযোগ।
Saif Ali Khan Health Update: হাসপাতাল বিশেষজ্ঞ জানিয়েছেন,তিনি খুবই ভাগ্যবান। কিন্তু ছুরিটি যদি আর ২ মিমি গভীরে ঢুকত তাহলে বড়সড় বিপদ হতে পারত।
Saif Ali Khan Stabbed: ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর অবশেষে মুখ খুললেন সইফ-পত্নী করিনা কাপুর খান। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন...
Saif Ali Khan Stabbed: আক্রমণের পর ভয়ংকর রক্তপাত শুরু হয় সইফের। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন বলে মনে করেন ইব্রাহিম। অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে অটো করেই হাসপাতাল ছুটলেন ইব্রাহিম। কিন্তু কেন নিলেন না বাড়ির গাড়ি?
Saif Ali Khan Stabbed: কোথায় নিরাপত্তা, কীভাবে ৩ দফা নিরাপত্তা বলয় পেরিয়ে দুষ্কৃতী সরাসরি পৌঁছে গেল সইফ আলি খানের ঘরে? প্রশ্ন অনেক। উত্তর খুঁজতে তদন্তে নেমেছে মুম্বই পুলিস।
Taimur's nanny:একটি সাক্ষাত্কারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, যে তাঁর মাসিক বেতন কি ২.৫ লক্ষ টাকা! তখন ললিতা নিজেই সেই 'গুজব' শুনে হেসে উঠেছিলেন এবং বলেছিলেন,২.৫ লক্ষ টাকা? 'আপনার মুখে ফুল-চন্দন পড়ুক।
Crew in Bangladesh: সাফটা চুক্তিতে আগেই মুক্তি পেয়েছে শাহরুখের পাঠান, সলমানের টাইগার থ্রি। তবে এই প্রথম কোনও মহিলাকেন্দ্রিক হিন্দি ছবি মুক্তি পেল বাংলাদেশে। তবে ছবি ইতোমধ্যে হলে এলেও ঈদে সেই ছবি দেখা যাবে না বড়পর্দায়।
Kareena Kapoor Khan:রণবীর আল্লাহবাদিয়ার ইউটিউব পডকাস্টে কারিনা, প্রথমবার সইফের সঙ্গে দেখা করার পরে সইফের সম্পর্কে তাঁর ভাবনার কথা ভাগ করে নিয়েছেন।
একদিকে যখন গোটা বলিউড তখন হাসপাতালে ভর্তি হতে হল ছোটে নবাব সইফ আলি খানকে(Saif Ali Khan)। যদিও রাম মন্দিরে আমন্ত্রন পাননি সইফ। তবে সূত্রের খবর অসুস্থ অভিনেতা। সইফের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। জানা যাচ্ছে, কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন তিনি।
Kareena Kapoor Khan Saif Ali Khan Now Owners Of Cricket Team In ISPL: এবার ক্রিকেট দলের মালিকানা পতৌদি পরিবারের। খাস কলকাতার ফ্র্যাঞ্চাইজি কিনলেন সইফিনা।
Kareena Kapoor Khan: ছেলে তৈমুরকে নিয়ে গর্বিত মা করিনা কাপুর খান। রবিবার ফ্রেমবন্দি হল সেরকমই কিছু মুহূর্ত। রবিবার সকালে মুম্বইয়ে তাইকোন্ডো (taekwondo) প্রতিযোগিতায় ছেলেকে নিয়ে হাজির হন করিনা। মেয়েকে আদিরাকে সঙ্গে করে গিয়েছিলেন রানি মুখোপাধ্যায়ও।
Alia Bhatt | Kareena Kapoor Khan: ‘উড়তা পঞ্জাব’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল আলিয়া ভাট ও করিনা কাপুর খানকে। তবে সেই ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি তাঁরা। এরপর কেটে গেছে বেশ কিছু সময়, এই দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা যায়নি কোনও ছবিতে। এবার আলিয়া ও করিনার একসঙ্গে একটি ছবি পোস্ট দেখে জল্পনা তুঙ্গে।
Kareena Kapoor Khan:সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে শুরু হয়েছে এই বয়কট ট্রেন্ড। ২০২২ সালে এই একাধিক বলিউড ছবি এই বয়কট ট্রেন্ডের মুখে পড়েছে। সেই তালিকায় রয়েছে আমির-করিনার লাল সিং চাড্ডা, বিজয় দেবেরাকোন্ডার লাইগার, রণবীর-আলিয়ার ব্রহ্মাস্ত্র, অক্ষয় কুমারের রক্ষা বন্ধন। এর চোটে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে একাধিক ছবি।