A Trio of Asteroids: একই দিনে তিনটি গ্রহাণু! পৃথিবীর আয়ু কি আর কয়েক মুহূর্ত?

A Trio of Asteroids: একই দিনে তিনটি গ্রহাণুর আক্রমণ! পৃথিবীর আয়ু কি তবে আর কয়েক মুহূর্ত? কে জানে! ভবিতব্যের কথা কে বলতে পারে! পৃথিবীর দিকে ধেয়ে আসা এই তিনটি গ্রহাণুর আকার-আকৃতি বিষয়ে সতর্ক করেছিল নাসা। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন, গ্রহাণু তিনটি উচ্চ গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে!

সৌমিত্র সেন | Updated By: May 18, 2023, 04:47 PM IST
A Trio of Asteroids: একই দিনে তিনটি গ্রহাণু! পৃথিবীর আয়ু কি আর কয়েক মুহূর্ত?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিপত্তি ঘটতে পারত। তবে হয়তো ঘটছে না, ঘটল না, ঘটবে না। পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু। একটি-দু’টি নয়, একেবারে তিন-তিনটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। তবে মহাকাশবিজ্ঞানীরা যা বলছেন, সেই হিসেবে আজ, বৃহস্পতিবার গ্রহাণুগুলি পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে। তাই আতঙ্কের কিছু নেই। আগেই গ্রহাণুগুলির আকার-আকৃতি জানিয়ে পৃথিবীবাসীকে সতর্ক করে দিয়েছিলেন নাসা-র মহাকাশ বিজ্ঞানীরা। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Old Hebrew Bible: একটি বাইবেল কত ডলারে বিক্রি হল শুনলে চোখ কপালে উঠবে!

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন, গ্রহাণু তিনটি দারুণ গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। যা বৃহস্পতিবার পৃথিবীকে পাশ কাটিয়ে বেরিয়ে না গেলে অন্য বিপত্তি ঘটতে পারত। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রথম গ্রহাণুটির নাম জেটি২। ১১ মে গ্রহাণুটি প্রথম দেখা যায়। ৭ থেকে ১৬ মিটার লম্বা এই মহাকাশ-পাথর ৫৮২ দিনে সৌরপথ সম্পূর্ণ ভাবে অতিক্রম করে। বৃহস্পতিবার গ্রহাণুটি ২৬.৫ লক্ষ কিমি দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ ১৮,০০০ কিমি প্রতি ঘণ্টা বেগে পৃথিবীকে অতিক্রম করবে।

আরও পড়ুন: Everest Man Kami Rita: ২৭ বার এভারেস্ট জয়! নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এভারেস্ট ম্যান...

দ্বিতীয় গ্রহাণুটির নাম জেসি৩। গত ১৩ মে মহাকাশে গ্রহাণুটি আবিষ্কৃত হয়। গ্রহাণুটি আনুমানিক ১৫-৩৪ মিটার দীর্ঘ। সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৪৪৬ দিন। এটিও পৃথিবীর সবচেয়ে কাছাকাছি পৌঁছবে আজ, বৃহস্পতিবার। এটি ৪৯.৩ লক্ষ কিমি দূর দিয়ে পৃথিবীকে অতিক্রম করবে। পৃথিবীকে অতিক্রম করে যাওয়ার সময়ে গ্রহাণুটির গতি থাকবে ৪৬,৮০০ কিমি প্রতি ঘণ্টা।

মহাকাশ বিজ্ঞানীরা তৃতীয় গ্রহাণুটির নাম দিয়েছেন জেএস১। ১২ মে আবিষ্কৃত এই গ্রহাণুটি আনুমানিক আকার ৯-২১ মিটার। সূর্যের সম্পূর্ণ কক্ষপথে ঘুরতে সময় নেয় ৯০৮ দিন। এটিও বৃহস্পতিবার পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে। পৃথিবী থেকে এর দূরত্ব ২১.৭ লক্ষ কিমি। পৃথিবীকে অতিক্রম করার সময়ে এর গতিবেগ হবে ঘণ্টা প্রতি ২৮,৮০০ কিমি।

আলোচনা হচ্ছে বটে, কৌতূহলও কম নেই। তবে এর কোনও গ্রহাণুই পৃথিবীর বাতাসে এবারে অন্তত কোনও আতঙ্কের আবহ তৈরি করে দেয়নি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.