Chinmoy Krishna Das: চিন্ময়কৃষ্ণ দাসের জন্য ২৫ জন আইনজীবীর একটি দল তৈরি। গত ৩ ডিসেম্বরের পর এবার জামিনের আবেদন খারিজ হল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চট্টগ্রাম আদালতে জামিন পেলেন না প্রাক্তন ইস্কন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। আজ আদালতে সরকার পক্ষের একাধিক আইনজীবী থাকলেও চিন্ময়কৃষ্ণ দাসের পক্ষে কোনও আইনজীবী দাঁড়াননি। তাঁর জন্য ২৫ জন আইনজীবীর একটি দল তৈরি হয়েছিল। গত ৩ ডিসেম্বরের পর এবার জামিনের আবেদন খারিজ হল। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে চিন্ময়কৃষ্ণকে।
আরও পড়ুন-একদিনেই ফুঁস! দিব্যি চলল ট্রেন, বেপাত্তা আন্দোলন লোকালের বিক্ষোভকারীরা
চিন্ময়ের জামিন শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল আদালতে পৌঁছায়। সকাল সোয়া ১০টার দিকে আইনজীবীরা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রবেশ করেন। শুনানিকে কেন্দ্র করে আদালত চত্তরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। যেসব বিচারপ্রার্থী আদালতে আসছেন তাদের কাগজপত্র দেখে প্রবেশ করতে দেয়া হয়। আদালতের দুটি প্রবেশ ও বের হওয়ার পথে বিপুল সংখ্যক পুলিস, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়। সেই সঙ্গে সাদা পোশাকে ছিলেন পুলিসও।
গত বছর ২৫ অক্টোবর চিন্ময়কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে ওইদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
IND
(20 ov) 167/8
|
VS |
AUS
119(18.2 ov)
|
| India beat Australia by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NEP
(50 ov) 239/9
|
VS |
UAE
243/6(49.1 ov)
|
| United Arab Emirates beat Nepal by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
USA
(50 ov) 292/3
|
VS |
UAE
49(22.1 ov)
|
| USA beat United Arab Emirates by 243 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.