গুলি করে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টা মুর্শিদাবাদের বড়ঞায়

মুর্শিদাবাদের বড়ঞায় গুলি করে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টা দুষ্কৃতীদের। স্থানীয় ব্যবসায়ী নজর শেখ ও তাঁর বন্ধু এদিন ব্যবসার জিনিস কেনার জন্য বাইকে চেপে ১০ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন। হঠাত্‍ই তাদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। বাধা দিলে নজর শেখকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। গুলি লাগে নজর শেখের পেটে। তাঁকে কান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে পারেনি দুষ্কৃতীরা।
গুলি করে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টা মুর্শিদাবাদের বড়ঞায়