ভাইফোঁটায় মিতা মণ্ডলের গড়িয়ার বাড়িতে খাঁ খাঁ শূন্যতা
বাড়িতে চার চারটে ভাই। তাই বোনের আদর ছিল অনেক বেশি। বিজয়া দশমীর দিন সেই বোনের বিসর্জন হয়ে গেছে। ফুলের মতো মিষ্টি বোনটা এখন কেবলই ছবি। ভাইফোঁটায় মিতা মণ্ডলের গড়িয়ার বাড়িতে খাঁ খাঁ শূন্যতা। সেই ঢালাই রাস্তা। টালির ছাদের ছোট্ট এক চিলতে ঘর, যার ঘুপচি জানলা দিয়ে এখনও আকাশ দেখা যায়...বাঁশের চাঁচ আর টিন দিয়ে ঘেরা কত আদরের বাড়ি! সব একই আছে। শুধু মেয়েটাই নেই।
Updated By: Nov 1, 2016, 08:54 AM IST