পণ না মেলায় অ্যাসিড খাইয়ে তরুণীকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

পণ না মেলায় অ্যাসিড খাইয়ে তরুণীকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। আর এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পর থেকেই বেপাত্তা ওই তরুণীর স্বামী সহ শ্বশুর ও শাশুড়ি। মুর্শিদাবাদের খড়গ্রামের মল্লিকপুরের ঘটনা এটি। গতকাল আশঙ্কাজনক অবস্থায় বছর কুড়ির পারমিতা সাহাকে বীরভূমের রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রাতেই হাসপাতালে মৃত্যু হয় বছর কুড়ির তরুণীর।

পণ না মেলায় অ্যাসিড খাইয়ে তরুণীকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
Source: Bureau