শ্রমজীবীদের সক্রিয় কর্মচারী সংগঠন করার পরামর্শ অমর্ত সেনের

শিক্ষা ও স্বাস্থ্য, এই দুই ক্ষেত্রে বৈষম্য, অবিচার দূর করতে কর্মচারী সংগঠনগুলিকে আরও বেশি করে উদ্যোগী হতে পরামর্শ দিলেন অমর্ত্য সেন। শনিবার রিজার্ভ ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কলকাতার ৯০ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করতে শহরে এসেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। শুধুমাত্র শ্রমজীবী মানুষের জন্য আন্দোলন নয়, শিক্ষা ও স্বাস্থ্যের মতো সমাজের বিভিন্ন মৌলিক সমস্যার সঙ্গেও ট্রেড ইউনিয়ন আন্দোলনকে যুক্ত হতে পরামর্শ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমার্ত্য সেন।

পাটনায় কৃষক আন্দোলনের সূচনা করছেন আন্না

বুধবার পাটনায় আন্দোলনের নতুন ইনিংস খেলতে নামছেন আন্না হাজারে। এ দিন কৃষক আন্দোলনের সুচনা করবেন দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রণেতা। আগামী বছরের মধ্যে এই আন্দোলনকে উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও কর্নাটকের মতো রাজ্যগুলিতেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে আন্নার। আজকের পাটনার কর্মসূচিতে প্রাক্তন সেনা প্রধান ভি কে সিং এবং প্রাক্তন টিম আন্না সদস্যা কিরণ বেদীর যোগ দেওয়ার কথা রয়েছে।

তেলেঙ্গানার দাবিতে প্রতিবাদ, বিশ্ববিদ্যালয়ে চলল কাঁদানে গ্যাস

তেলেঙ্গানার দাবিতে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিছিলের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিস। রবিবার নিমেষের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। পুলিসকে লক্ষ্য করে ইট ছোঁড়ে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিস ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। পুলিসের লাঠিচার্জে বেশকিছু ছাত্র আহত হয়েছেন। ছাত্রদের প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ের সবকটি প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে।

টিআরএস নেতার গ্রেফতারিতে জোড়াল হচ্ছে তেলেঙ্গানা আন্দোলন

পৃথক রাজ্যের দাবিতে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে তেলেঙ্গেনা রাষ্ট্র সমিতির নেতা কেটি রামা রাওকে গ্রেফতারের বিরোধিতায় ৩৬ ঘণ্টার অনসনে বসতে চলেছে তেলেঙ্গানা জয়েন্ট অ্যাকশন কমিটি(টিজেএসি)। তবে আন্দোলনকারীদের অনশনের অনুমতি দিতে নারাজ প্রশাসন। টিজেএসি-র তরফে জানানো হয়েছে পুলিসের রক্তচক্ষু উপেক্ষা করেই তারা অনশনে যাবেন।

গান বেঁধে ফের গণ আন্দোলনে নামতে প্রস্তুত কবীর সুমন

তিনি গানওয়ালা বটে, কিন্তু আসলে তিনি গণ আন্দোলনের কর্মী। একদা গণ আন্দোলনে যোগ দিয়ে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের সামিল হবেন গণ আন্দোলনে। নিজের গানের সংকলনের অষ্টম খণ্ড প্রকাশের আগে এভাবেই প্রতিক্রিয়া জানালেন কবীর সুমন। এবছর বইমেলায় প্রকাশিত হচ্ছে সুমনের গানের নতুন সংকলন।

অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সুন্দরবনের মৎস্যজীবীরা

তৃতীয় দিনে পড়ল সুন্দরবনের মত্‍স্যজীবীদের আন্দোলন। বনের অধিকার ফিরে পেতে শুক্রবার থেকে আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা। সুন্দরবন অঞ্চলে কেন্দ্রীয় বনাধিকার আইন কার্যকর করার দাবিতে সুন্দরবনের বিভিন্ন দ্বীপে ঘুরে সাতদিন ধরে প্রচারের কর্মসূচি নিয়েছেন মত্‍স্যজীবীরা। আন্দোলনের নাম দিয়েছেন মত্‍স্যজীবী অধিকার যাত্রা।

দুর্নীতির বিরুদ্ধে `সেকেন্ড ইনিংসে` আন্না হাজারে

নতুন দল গড়ার একদিন পর রাজধানী দিল্লিতে নতুন দফতর উদ্বোধনে আন্না হাজারে। গতকালই ১৫ জন সদস্য নিয়ে দুর্নীতি বিরোধী লড়াইয়ের সেকেন্ড ইনিংস শুরু করেন আন্না। দু`মাস সক্রিয় আন্দোলন থেকে দূরে থাকার পর, দক্ষিণ দিল্লির সর্বদয়া এনক্লেভে আন্নার দফতর শুরু করার মধ্যে রাজনৈতিক রণকৌশলের ইঙ্গিত পাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

তৃতীয় ফ্রন্ট নয়, সরকার বিরোধী আন্দোলনে নিরবিচ্ছিন্ন লড়াই চালিয়ে যাবে বামেরা: কারাত

এই মূহুর্তে বাম দলগুলি তৃতীয় ফ্রন্টর গড়ার লক্ষ্যে কাজ করছে না বলে সাফ জানিয়ে দিলেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। সমর্থনের প্রশ্নে কেন্দ্রে ইউপিএ সরকারের স্থায়িত্ব নিয়ে এখনই কোনও সংশয় নেই বলে মনে করেন সিপিআইএমের সাধারণ সম্পাদক।

সিঙ্গুর নিয়ে গণ আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল, সিদ্ধান্ত বৈঠকে

আইনি লড়াইয়ের পাশাপাশি গণ-আন্দোলনের পথে সিঙ্গুর সমস্যা সমাধানের পথ খুঁজছে তৃণমূল কংগ্রেস। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টাউন হলের বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।