সিবিআইয়ে বিরূপ কেন মমতা- চব্বিশ ঘণ্টার বিশেষ প্রতিবেদন

একসময়ে প্রায় সব ইস্যুতেই সিবিআই তদন্তের দাবিতে সরব হতে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখন সিবিআই নিয়ে তাঁর গলাতেই উল্টো সুর। হঠাত্‍ কেন সিবিআইতে বিরূপ মুখ্যমন্ত্রী? চব্বিশ ঘণ্টার বিশেষ প্রতিবেদন।

"সব বলে দেব, তদন্ত শেষ হলে সব বলব"

আদালত এজালস থেকে সবে বেরিয়ে আসছেন এই রাজ্যের সবচেয়ে বড় প্রতারক সুদীপ্ত সেন। সুদীপ্তকে দেখে মনেই হচ্ছিল না এতবড় একটা অপরাধ করেছেন। পুলিসের কড়া প্রহরায় তখন আদালত থেকে জেলের দিকে যাচ্ছেন। ২৪ ঘণ্টার প্রতিনিধি তখনই সারদা জালের মূল পাণ্ডাকে প্রশ্ন করলেন, কাকে কাকে টাকা দিয়েছিলেন? প্রশ্নটা শুনেই সোজা উত্তর সারদা কর্তার।

প্রশাসনের নাকের ডগায় বেআইনী তেল ব্যবসা, এক্সক্লুসিভ ২৪ ঘণ্টা

প্রকাশ্য দিবালোকে রমরমিয়ে চলছে বেআইনি তেল ব্যবসা। কীসের মদতে? এর নেপথ্যে রয়েছে কারা ? খুঁজতে গিয়ে চব্বিশ ঘণ্টার অন্তর্তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। দিনের বেলাতেই ট্যাঙ্কার থেকে নামিয়ে নেওয়া হচ্ছে তেল। পাচার করে দেওয়া হচ্ছে অন্যত্র। নগদ টাকা দিয়েই বেআইনিভাবে হচ্ছে তেল পাচার।

মুর্শিদাবাদে কংগ্রেসি সন্ত্রাসের শিকার ২৪ ঘণ্টার চিত্র সাংবাদিক

সন্ত্রাসের প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছিল কংগ্রেস। আর সেই মিছিলেই সন্ত্রাসের শিকার হলেন চব্বিশ ঘণ্টার সাংবাদিক। মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় কংগ্রেসের একটি মিছিল চলাকালীন ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন চব্বিশ ঘণ্টার চিত্র সাংবাদিক সাবির শেখ। মাটিতে ফেলে ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় তাঁর। কেড়ে নেওয়া হয় ক্যামেরা। আশঙ্কাজনক অবস্থায় সাবিরকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিকে টেট পরীক্ষা, চূড়ান্ত হয়রানির শিকার পরীক্ষার্থীরা

পরীক্ষা দিতে গিয়ে চূড়ান্ত হয়রানি। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতেই নাভিশ্বাস উঠল পরীক্ষার্থীদের। কিন্তু এখানেই শেষ হয়নি তাঁদের দুর্ভোগ। পরীক্ষা যারা দিতে পেরেছেন শেষপর্যন্ত তাঁদের অনেককেই পরীক্ষাশেষে বেরিয়ে পড়তে হয়েছে আরেকপ্রস্থ ঝক্কির কবলে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে প্রশ্ন-কিংবা উত্তরের কথা ভাবার বদলে কীভাবে, কোন পথে, কী উপায়ে পরীক্ষাকেন্দ্রে অন্তত পৌঁছন যায়, সেই চিন্তাই প্রতিটি মূহুর্তে করতে হয়েছে পরীক্ষার্থীদের।

সাতে পেরিয়ে আটে ২৪ ঘণ্টা

দুহাজার ছয়ের একত্রিশে মার্চ শুরু হয়েছিল পথ চলা। দেখতে দেখতে কেটে গেল সাত বছর। আজ সাত পেরিয়ে আটে পা দিল আপনাদের প্রিয় বাংলা খবরের চ্যানেল ২৪ ঘণ্টা। গত সাত বছরে আমরা সবসময় চেয়েছি আপনাদের চাহিদা পূরণ করতে। শুধুমাত্র নিরপেক্ষ সংবাদ পরিবেশন আর উপস্থাপনার গুণই নয়, আমরা সব খবর পৌঁছে দিয়েছি আপনাদের ড্রয়িং রুমে সবার আগে। আক্ষরিক অর্থেই গত সাত বছরে এক মুহূর্তের জন্যও খবর থেমে থাকেনি ২৪ ঘণ্টায়। 

প্রাথমিকে টাকার বিনিময়ে চাকরির টোপ, ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট

প্রাথমিকে পঁয়তাল্লিশ লাখ পরীক্ষার্থী। পঁয়ত্রিশ হাজার আসন। প্রাথমিকে চাকরির শিঁকে ছিঁড়তে ভরসা রাজু স্যার আর পিয়ালি ম্যাডাম। পরীক্ষার আগে অ্যাডমিটের ফটোকপি আর দশ হাজার টাকা দিলেই চাকরির সুযোগ। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছিল চব্বিশ ঘণ্টা।

সুন্দর পৃথিবীর লক্ষ্যে ২৪ ঘণ্টার সঙ্কল্প

সঙ্কল্প সুন্দর পৃথিবীর জন্য। ২৪ ঘণ্টার এই বিশেষ প্রয়াস ভিন্ন মাত্রা পেল আজ। স্কুল-কলেজের পড়ুয়া থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা  সামিল হলেন পদযাত্রায়। পদযাত্রা শেষে স্বভূমির অডিটোরিয়ামে বসে আঁকো প্রতিযোগিতা,  বিতর্কসভা, নাচগান, নাটকসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  দূষণমুক্ত পরিবেশ এবং সুন্দর সমাজ গড়ে তোলার প্রয়াসে সচেতনতা বৃদ্ধিই এই কর্মসূচির মূল লক্ষ্য।

চব্বিশ ঘণ্টার অনুষ্ঠানে যোগদান, আক্রান্ত প্রাক্তন সিপিআইএম বিধায়ক

চব্বিশ ঘণ্টার অনুষ্ঠানে আসার জেরে হুমকি দেওয়া হল পাঁশকুড়ার প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা অমিয় সাহুকে। গতকালই হলদিয়া নিয়ে অনুষ্ঠানে আসেন তিনি। আজ সকালে তাঁর বাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে তৃণমূলকর্মী সমর্থকরা।