কাল কর্ণাটকের বিধানসভা নির্বাচনে অগ্নি পরীক্ষার সামনে বিজেপি

আগামিকাল কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ভোট নেওয়া হবে দুশো তেইশটি বিধানসভা আসনে। বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় পেরিয়াপাটনা কেন্দ্রের ভোটগ্রহণ আঠাশে মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ভোটগণনা ও ফলপ্রকাশ আটই মে। প্রাক ভোট সমীক্ষা বলছে, এবারের ভোটে যথেষ্ঠই কোণঠাসা শাসক বিজেপি। তুলনায় সুবিধাজনক অবস্থায় কংগ্রেস।

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সরবজিতের শেষকৃত্য সম্পন্ন

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল সরবজিৎ সিংয়ের শেষকৃত্য। নিজের গ্রামে তাঁর অন্ত্যেষ্টিতে সামিল হয়েছিলেন রাহুল গান্ধী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। তাঁর শেষ যাত্রায় সরবজিতকে গার্ড অফ অনার দেওয়া হয়।

সরবজিতের মৃত্যুতে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষোভে ফুটছে দেশ

পাকিস্তানে সরবজিত সিংয়ের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। একইসঙ্গে এই ঘটনায় পাকিস্তানের ভূমিকার কড়া সমালোচনা করেছেন তিনি। অন্যদিকে, লাহোরের হাসপাতালে সরবজিতের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে সারা দেশ। সাধারণ মানুষের বিক্ষোভের নিশানায় পাকিস্তানের সঙ্গে সঙ্গেই ভারত সরকারও।

সারবজিতের দেশে ফেরাতে চাইল ভারত

পাকিস্তানের জেলে আক্রান্ত বন্দি সরবজিত সিংকে চিকিত্সার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে না। জিন্না হাসপাতালে ভর্তি সরবজিতের সিংয়ের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায়, তাঁর পরিবারের তরফে চিকিত্সার জন্য তাঁকে ভারতে নিয়ে আসার আবেদন জানানো হয়। পরিবারের আবেদন খতিয়ে দেখতে এরপরই চার সদস্যের বিশেষজ্ঞ চিকিত্সককে নিয়ে প্যানেল গড়ে পাক সরকার। চিকিত্সাকর জন্য পাকিস্তানের বাইরে সরবজিত সিংকে নিয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই বলেই সিদ্ধান্ত নিয়েছে ওই প্যানেল।

কোমাচ্ছন্ন সরবজিতের সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা

এখনও সঙ্কট কাটেনি সরবজিত সিংয়ের। গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন তিনি। লাহোরের জিন্না হাসপাতালে ভর্তি সরবজিতকে দেখতে আজ রওনা দিচ্ছে তাঁর পরিবার।

মোদীর ফেরার সব পথ বন্ধ করতে চায় বোর্ড

এই মাসের শেষ দিকে ললিত মোদীর আর্থিক কেলেঙ্কারির তদন্তের রিপোর্ট বিসিসিআই এর হাতে আসতে পারে। এমনই সম্ভাবনার কথা স্বীকার করেছেন তদন্ত কমিটির এক সদস্য। ২০১০ সালে মোদিকে আইপিএলের আর্থিক কেলেঙ্কারির জন্য বোর্ড সাসপেন্ড করেছিল। এরপরই বিসিসিআই নিযুক্ত তিন সদস্যের কমিটি তাদের তদন্ত শুরু করে। ২২ ও ২৩ এপ্রিল এই কমিটি মোদির আইনজীবীদের বক্তব্য শোনে।

বেদান্তের বক্সাইট খনির উপর নিষেধাজ্ঞা বহাল শীর্ষ আদালতের

ওড়িশার নিয়ামগিরি পাহাড়ে বক্সাইট খনির উপর নিষেধাজ্ঞা বহাল রাখল সুপ্রিমকোর্ট। স্থানীয় আদিবাসিদের কাছে ওই অঞ্চলটি ধর্মীয়ভাবে অত্যন্ত পবিত্র।

এখনই প্রধানমন্ত্রী পদপার্থীর নাম ঘোষণা করছে না বিজেপি

মোদী-নীতীশ যুদ্ধে আপাতত বিরতি। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী পদপার্থীর নাম না ঘোষণারই সিদ্ধান্ত নিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। একইসঙ্গে এনডিএ-তে ভাঙন রুখতে দীর্ঘদিনের শরিক জেডিইউয়ের সঙ্গে সংঘাতে না যাওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির তরফে।

বণিকসভায় 'বোন' মমতার পাশেই মোদী

'পশ্চিমবঙ্গের বর্তমান সরকার উন্নয়নের পথেই চলছে।' নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়ে 'মু-বোলে বহেনের'ই পাশে দাঁড়ালেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণেশ্বরে পুজো সেরে বণিকসভায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে তিনি বলেন দ্বিতীয় ইউপিএ সরকার অকংগ্রেস রাজ্যগুলির সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। তাঁর দাবি অটলবিহারী বাজপেয়ীর এনডিএ আমলে পশ্চিমবঙ্গও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনতে পারেনি। একই সঙ্গে তিনি এ রাজ্যে বাম জমানার সমালোচনা করে বলেন, 'বিগত ৩২ বছরে বাংলায় যে অবক্ষয় হয়েছে তা মেটাতে বহুদিন সময় লাগবে।'