সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলার শুনানি পিছোল জুলাই পর্যন্ত

সুপ্রিম কোর্টে আবার পিছোল সিঙ্গুর মামলার শুনানি। আজ দেশের শীর্ষ আদালতে সিঙ্গুর আইন মামলার শুনানি হওয়ার কথা ছিল। আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় জুলাই মাসেই রাজ্য সরকার এবং টাটা মোটর্সের আইনজীবীদের বক্তব্য শুনবে আদালত। এরপর তখনই হয়তো এ নিয়ে রায় ঘোষণা করতে পারে দেশের সর্বোচ্চ আদালত।

অবসরে টাটা

একুশ বছর। চোদ্দ হাজার কোটি টাকা থেকে বেড়ে ৪ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার কনগ্লোমারেট। বিশ্বের প্রথম সারির কর্পোরেট সংস্থা। বিগত ২১ বছর ধরে যাঁর নেতৃত্বে এই স্বপ্নের উড়ান তাঁর নাম রতন নভল টাটা। আজ ৭৫-এ পা দিলেন। আর আজই সংস্থার নিয়ম মেনে টাটা গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। অবসর গ্রহণের পর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ৪৪ বছরের সাইরাস মিস্ত্রি।

সিঙ্গুরে জমি ফেরাতে নতুন আইন, ঘোষণা পূর্ণেন্দুর

জমি ফেরত সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে বিধানসভায় নতুন আইন করবে সরকার। সিঙ্গুরের শহীদ দিবসের সভামঞ্চ থেকে আজ এই ঘোষণা করেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের উদ্দেশে সভামঞ্চ থেকে তিনি বলেন, সিঙ্গুরের জমি ফিরিয়ে দেওয়ার আইন সুপ্রিম কোর্টে গ্রাহ্য না হলে জমি ফিরিয়ে দেওয়ার জন্য বিধানসভায় নতুন আইন করবে সরকার।

আজ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

লগ্নির খোঁজে এই মুহূর্তে দিল্লিতে মুখ্যমন্ত্রী। সোমবার সন্ধেয় প্রায় ৪০ জন শিল্পপতির সঙ্গে বৈঠক করবেন তিনি। রাজন মিত্তল সহ বিভিন্ন বড় শিল্পসংস্থার প্রতিনিধিদের সেখানে থাকার কথা। তবে, এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি টাটা গোষ্ঠীকে।

রাজ্যে ফের বিনিয়োগের ইঙ্গিত রতন টাটার

সিঙ্গুর ফল টক হলেও, পশ্চিমবঙ্গে ফের বিনিয়োগ করতে উদ্যোগী টাটা গোষ্ঠীর বিদায়ী চেয়রম্যান রতন টাটা। সিঙ্গুরে একলাখী গাড়ি তৈরির অভিজ্ঞতা `হতাশা জনক` হওয়া সত্ত্বেও ভবিষ্যতে আবারও বিনিয়োগের ইঙ্গিত মিলেছে খোদ রতন টাটার গলায়।

আজ শীর্ষ আদালতে সিঙ্গুর মামলার রায়, অপেক্ষায় গোটা রাজ্য

সুপ্রিমকোর্টে আজ সিঙ্গুর মামলার শুনানি। গত ১৫ নভেম্বর শুনানি শুরু হওয়ার কথা থাকলেও  টাটা মোটরস অতিরিক্ত নথি জমা না দেওয়ায় পিছিয়ে যায় শুনানি। টাটা মোটরসকে বাড়তি সময় না দেওয়ার আবেদন জানায় রাজ্য। তবে সব পক্ষের বক্তব্য শুনে, অতিরিক্ত নথি জমা দেওয়ার জন্য টাটা মোটরসকে আরও ৪ সপ্তাহ সময় দেয় কোর্ট অফ রেজিস্ট্রার। যদিও রেজিস্ট্রার স্পষ্ট করে দেন, নির্ধারিত সময়ে অতিরিক্ত নথি জমা না দিলে ২ ডিসেম্বরের পর সিঙ্গুর মামলা শুনানি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তী সময়ে আবেদন করার ব্যাপারে কোনও সুবিধা পাবে না টাটা মোটরস।

আইন আইনের পথেই চলবে: পার্থ

বেচারামের বিতর্কিত মন্তব্যের পর এবার ড্যামেজ কন্ট্রোলে নামলান খোদ শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার শিল্পমন্ত্রী সিঙ্গুর প্রসঙ্গে 'আইন আইনের পথেই চলবে' বলে জানিয়েছেন। শিল্পমন্ত্রীর মন্তব্যে স্পষ্ট, রাজ্যেরই আরএক মন্ত্রী বেচারাম মান্নার করা মন্তব্যে যথেষ্ট অস্বস্তিতে সরকার।

সোমবার সুপ্রিম কোর্টে সিঙ্গুর শুনানি

সুপ্রিম কোর্টে বহু বিতর্কিত সিঙ্গুর মামলার শুনানি হবে আগামী সোমবার। কলকাতা হাইকোর্ট সিঙ্গুর আইনকে অসাংবিধানিক আখ্যা দেওয়ার পর, সুপ্রিম কোর্টে আপিল করেছিল রাজ্য সরকার। সেই আবেদনের ভিত্তিতেই সিঙ্গুর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে টাটারা। এর পাশাপাশি, কোন পরিস্থিতিতে টাটারা রাজ্য ছেড়েছিল, সুপ্রিম কোর্টে সেই যুক্তিও পেশ করতে পারেন টাটাগোষ্ঠীর আইনজীবী।

বিনিয়োগের বার্তা নিয়ে মহাকরণে রতন টাটার সহযোগী

রাজ্যে বিনিয়োগের বার্তা নিয়ে বুধবার মহাকরণে মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন সাপুরজি-পালনজির কর্ণধার সাপুরজি মিস্ত্রি। দুপুর ২ টোয় মহাকরণে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন সাপুরজি। নিউটাউনে একটি তথ্যপ্রযুক্তি পার্ক গড়ে তুলতে চায় ভারতের সবচেয়ে বড় পরিকাঠামো নির্মাতা সংস্থা সাপুরজি-পালনজি গ্রুপ।