বিএনপির হরতালে বাংলাদেশে উত্তেজনা

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের দুই দিনের হরতাল শুরু হয়েছে। এই হরতালে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে। রাজধানীতে গাড়িতে আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া ককটেলেরও বিস্ফোরণ ঘটে।

শাহবাগে হামলা চালাল কট্টরপন্থীরা

বাংলদেশে শাহবাগ চত্বরে আন্দোলনকারীদের ওপর হামলা চালাল কট্টরপন্থীরা। লাঠি নিয়ে চড়াও হয় তারা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন আন্দোলনকারীরা। গোটা ঘটনার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে শাহবাগ চত্বর।

রাজ্যজুড়ে আজ ছাত্র ধর্মঘট, রাস্তা অবরোধ

পুলিসের হেফাজতে ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি।  কলকাতার বিভিন্ন রাস্তায় আজ সকাল এগারোটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত অবরোধ কর্মসূচি নিয়েছে এসএফআই এবং ডিওয়াইএফআই। আজই, বামপন্থী ছাত্র সংগঠনগুলি রাজ্যজুড়ে ওপেন কনভেনশনের ডাক দিয়েছে। সেই কনভেনশন থেকেই সুদীপ্ত মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হবে।

বাংলাদেশে ৩৬ ঘণ্টা হরতালে বিরোধীরা

বিরোধী বিএনপি এবং সহযোগী ১৮টি দলের ডাকে আজ সকাল থেকে বাংলাদেশে শুরু হয়েছে ৩৬ ঘণ্টার হরতাল। ক্ষমতাসীন আওয়ামি লিগ সরকারের অপসারণ ও গ্রেফতার হওয়া দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে হরতালের ডাক দিয়েছেন তাঁরা। তবে অন্যান্য দিনের তুলনায় সংখ্যা কম হলেও হরতাল উপেক্ষা করেই ঢাকার রাস্তায় যানবাহন চলাচল করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে প্রশাসন।

হরতালের চতুর্থ দিনে মৌলবাদী হামলা অগ্রাহ্যের ডাক শাহবাগের

বিএনপি ও জামাতের ডাকা হরতালে সকাল থেকেই ফের সংঘর্ষে উত্তাল বাংলাদেশ। সকাল সাড়ে ছটা নাগাদ রাজধানী ঢাকার শনির আখরা এলাকায় বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামি ছাত্র শিবিরের সমর্থকরা। অন্যদিকে বিনপি এবং জামাতের ডাকা হরতাল বানচাল করতে প্রস্তুত শাহবাগ চত্বরও। হরতালের বিরুদ্ধে আজ সোহরাওয়ার্দি উদ্যানে ফের জমায়েতের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। 

ধর্মঘটে হাজির না থাকার শাস্তি, কান কাটা হল আধিকারিকের

মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল মুর্শিদাবাদের জলঙ্গির বেণীপুর গ্রাম পঞ্চায়েত অফিস। ধর্মঘটের দিন অফিসে হাজির না হওয়ায় ব্যাপক মারধর করে এক পঞ্চায়েত অফিসারের কান কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

নয়ডায় হিংসা, আম্বালাতে মৃত্যু, ধর্মঘটের প্রভাব সারা ভারতে

ধর্মঘট ঘিরে আচমকা হিংসার ঘটনা ঘটল নয়ডায়। ধর্মঘটের দিন কারখানা খোলা রাখার প্রতিবাদে নয়ডা ফেজ টুতে বিক্ষোভ শুরু হয়। খোলা কারখানা লক্ষ্য করে ইটবৃষ্টির সঙ্গে চলে অবাধে ভাঙচুর। বিক্ষোভকারীরা পরপর কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। দমকলের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। উত্তেজিত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিস। হিংসায় কয়েকজন পুলিসকর্মীসহ অনেকে আহত হয়েছেন। এই হিংসার তীব্র সমালোচনা করেছেন শ্রমিক সংগঠনের নেতারা।

ট্রেন চলাচল স্বাভাবিক, তবে যাত্রী প্রায় নেই

সাধারণ ধর্মঘটে রাজ্যে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর দেখা নেই। প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, অথচ তাতে যাত্রী নেই। হাওড়া স্টেশন থেকে সব ট্রেন সময়মতো ছাড়ছে। হুগলির বৈদ্যবাটিতে ধর্মঘটীরা রেল অবরোধ করলে, ১৪ জনকে গ্রেফতার করে পুলিস।

অশান্ত হাজরায় পুলিসের লাঠিচার্জ, বচসায় মদন

আজ রাসবিহারি মোড় থেকে ধর্মঘটীদের একটি মিছিল যাচ্ছিল ভবানীপুরে। মিছিল যখন হাজরা মোড়ে, সেসময় সেখান দিয়ে যাচ্ছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। তিনি হাজরা মোড়ে উপস্থিত পুলিসকর্মীদের মিছিল সরিয়ে দিতে নির্দেশ দেন। ধর্মঘটীদের সঙ্গে তাঁর বচসাও হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।