Sajid Khan, Sheela Priya Seth, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত বেশ কয়েকদিন ধরেই সাজিদ খানকে ঘিরে উত্তাল বলিউড। তার বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ। তবে এই প্রথম নয়, মি টু আন্দোলনের সময় তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন ৮ জন মহিলা। সেখানে যুক্ত হয়েছে আরেকটি নাম। তিনি হলেন মডেল অভিনেত্রী শীলা প্রিয়া শেঠ। ১৪ বছর আগে সাজিদের কাছে হেনস্থা হতে হয়েছিল তাঁকে, এমনই দাবি মডেল-অভিনেত্রীর। সম্প্রতি এক সংবাদমাধ্যমে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান শীলা।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন-Salman Khan in Kolkata: কলকাতায় ভাইজান, সলমানকে কাছ থেকে দেখার খরচ ৩ লক্ষ!
২০০৮ সালে একটি কাজের সূত্রে সাজিদের সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী শীলা। সাজিদ তার একটি ছবিতে শীলাকে কাস্ট করতে চান তাই তাঁকে ডেকে পাঠায়। অভিনেত্রীর দাবি, 'দীর্ঘ ৫ মিনিট আমার গোপনাঙ্গের দিকে তাকিয়ে ছিল সাজিদ’। শুধু তাই নয়, শীলাকে স্তনের সার্জারির পরামর্শ দেয় পরিচালক। শীলার দাবি সাজিদ তাকে বলে যে, বলিউডে কাজ করতে গেলে যে স্তনের সাইজ হওয়া দরকার তা নেই শীলার।
আরও পড়ুন-Joyland: অস্কারের দৌড়ে মালালার লড়াই, ‘জয়ল্যান্ড’ এবার নিষিদ্ধ পাকিস্তানে
শীলার দাবি, ‘একের পর এক অশ্লীল কথা বলেই চলে সাজিদ। আমাকে বলে যে আমার স্তনের সাইজ ছোট। তাই আমার বলিউডে রোল পেতে বেশ অসুবিধে হবে। তাই আমি যেন প্রতিদিন স্তনে তেল মালিশ করি। সাজিদের এই সব অশ্লীল কথা শুনে আমি ভয় পেয়ে যাই আর দ্রুত সেখানে থেকে পালিয়ে আসি।’ শীলার কথা শুনে রীতিমতো নড়েচড়ে বসেছে ফিল্ম ফেটারনিটির অনেকেই। শীলাকে নিয়ে প্রায় ১০ জন অভিযোগ জানিয়েছে সাজিদের বিরুদ্ধে। কিছুদিন আগেই সাজিদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ভোজপুরী অভিনেত্রী রানি চ্যাটার্জি। তাঁকে স্তনের সাইজ থেকে শুরু করে সঙ্গমের সময় ব্যবধান জিগেস করেছিল সাজিদ।
মি টু কান্ডে সাজিদের নামে অভিযোগ এনেছিল ৮ মহিলা। শার্লিন চোপড়া, মন্দানা করিমি থেকে শুরু করে এক সাংবাদিকও তার নামে অভিযোগ করে। এর জেরে বলিউড তাঁকে ব্যানও করে। কিন্তু ব্যান উঠে যাওয়ার পরেই বিগ বসের ঘরে দেখা যায় সাজিদকে। সাজিদের বিগ বসের ঘরে আসা নিয়েও কম জলঘোলা হয়নি। তার নামে পুলিসের কাছে অভিযোগও জমা পড়ে। বিগ বসের ঘর থেকে বেরিয়েই নতুন ছবির কাজে হাত দেবে সাজিদ, এমনটাই খবর। ছবির নাম ‘হানড্রেড পারসেন্ট’, ছবিতে অভিনয় করবেন জন আব্রাহাম, শেহনাজ গিল, রীতেশ দেশমুখ ও নোরা ফতেহি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)