Casting Couch in Tollywood: সম্প্রতি ভাইরাল হওয়া এক সাক্ষাৎকারে 'কাস্টিং কাউচ' এবং 'কম্প্রোমাইজ' (আপস) নিয়ে খোলামেলা আলোচনা করেন কনীনিকা। কেরিয়ারের শুরুর দিকে কাস্টিং কাউচের শিকার হওয়ার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি।
Director Arrest: অভিনেত্রীর অভিযোগ, যখন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, তখন হেমন্ত সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করেন এবং পরে সেই ভিডিও ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন পরিচালক-প্রযোজক। এমনকী তাঁকে আপত্তিকর পোশাক পরতে ও অশ্লীল দৃশ্যে অভিনয় করতে চাপ দিতে থাকে।
Soha Ali Khan on Casting Couch: বলিউডে কাস্টিং কাউচ নিয়ে আলোচনার শেষ নেই। নানা সময়ে অভিনেত্রীদের মুখে উঠে আসে সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা। এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন সোহা আলি খান।
বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে কুনিকা সদানন্দ ও কুমার শানুর প্রেম। সম্প্রতি কুমার শানুর ছেলে, জান কুমার শানুও তাঁর বাবার সঙ্গে কুনিকার সম্পর্কের প্রসঙ্গ তুলে অভিনেত্রীর সমালোচনা করেছেন।
Actress Mohini: মোহিনী এক সাক্ষাৎকারে জানান যে, তাঁকে কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার জন্য চাপ দেওয়া হয়েছিল, যদিও তিনি বারবার নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন। তিনি জানান, প্রথমে তিনি কেঁদে ফেলেন ও ওই দৃশ্যগুলোতে অভিনয় করতে রাজি হননি। কিন্তু কেউ কথা শোনেনি। তাঁকে জোর করেই শ্যুট করানো হয়।
Kunickaa Sadanand: 'তুমি প্রথমে তোমার বাবার জন্য বেঁচেছ, তারপর তোমার স্বামীর জন্য, এবং তারপর তোমার সন্তানদের জন্য। এখন তোমার বয়স ৬২, দয়া করে নিজের জন্য বাঁচো', মা কুণিকা সদানন্দের পাশে দাঁড়ান তাঁর ছেলে। কুণিকার জীবনের গল্প উঠে আসে সলমান ও তাঁর ছেলের গলায়, যা হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও।
Kunickaa Sadanand: কণিকা সদানন্দ, নব্বইয়ের দশকে প্রচুর ছবিতে পার্শ্ব চরিত্রে নজর কেড়েছেন তিনি। দর্শকমহলে জনপ্রিয়তাও ছিল তাঁর। একসময় সাফল্যের স্বাদ পেলেও, তাঁর ফিল্মি কেরিয়ারের পথ মোটেই সহজ ছিল না। তিনি জানান, একটি বড় সিনেমার জন্য তাঁকে সিলেক্ট করা হয়েছিল, সব কথাবার্তাও হয়ে গিয়েছিল। কিন্তু পরে তাঁকে সেই ভূমিকা থেকে বাদ দেওয়া হয়, কারণ তিনি শুতে রাজি হননি।
TV Actress: বিতর্কের কেন্দ্রবিন্দুতে শ্বেতা ভট্টাচার্য। পোশাক নিয়ে তাঁর এক মন্তব্য ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। অভিনেত্রীর দাবি, এক ইভেন্টে তাঁকে সরু স্ট্রিপের ব্লাউজ পরতে বলা হয়। তিনি না পরায় তাঁকে বলা হয়, ‘তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছ, তুমি যদি স্লিভলেস বা শর্ট ড্রেস না পরতে পারো তাহলে টিকবে কী করে?’ তখন তিনি বলেন, "আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না"। এই মন্তব্য ঘিরে বিতর্ক বাড়তেই সাফাই দিলেন অভিনেত্রী।
Tv Actress on Casting Couch: শ্বেতা ভট্টাচার্য বলেন, “অনেক ক্ষেত্রেই কম্পোমাইজের কথা বলা হয়। আমাকেও এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।"শ্বেতার কথায়, “আমাকে যখন এইসব বলা হয়েছিল তখন আমি বলেছিলাম, আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না"।
Casting Couch: বলিউডে কাজ পেতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে কুপ্রস্তাব পাওয়ার ঘটনা কম নয়। এরকমই ভয়ংকর অভিজ্ঞতার শিকার অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণান। অভিনেত্রীর দাবি একবার নয়, বহুবার তিনি কুপ্রস্তাব পেয়েছেন পরিচালক প্রযোজকদের কাছ থেকে।
Solanki Roy: কথা হচ্ছিল বোটক্স নিয়ে। এরই মাঝে এক পডকাস্টে ভয়ংকর এক অভিজ্ঞতার কথা জানালেন শোলাঙ্কি রায়। অভিনেত্রী বলেন, শোলাঙ্কি বলেন, ‘একবার এক অনুষ্ঠানে এক পরিচালক বলেছিলেন, নায়িকা হতে গেলে স্তনে একটু খাঁজ থাকা দরকার। সেই কারণে ব্রেস্ট সার্জারি করতে বলেছিলেন। শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’
MeToo against Sajid Khan: সম্প্রতি এক আলাপচারিতায় কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতার কথা জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। অভিনেত্রীর দাবি, সাজিদ খান তাঁকে বলে, ‘তুমি কেন তোমার পোশাক খুলছো না! অন্তর্বাস পরে বসো, আমি দেখতে চাই তুমি কতটা স্বাচ্ছন্দ্যবোধ করো।’
Shruthi Narayanan: কাস্টিং কাউচের ভিডিওটি ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনা চলছে। ভিডিওটি ফাঁস হওয়ার পর নীরব ছিলেন অভিনেত্রী। অবশেষে মুখ খুললেন তিনি।
Bangladesh Protest: ৮ বছরের শিশু অছিয়াকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল গোটা বাংলাদেশ। প্রতিবাদে নেমেছেন অনেক তারকাই। এবার সেই তারকাদের কারোর কারোর প্রতি ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।
TV actress Erica Fernandes: বিস্ফোরক কিছু অভিযোগ করেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী এরিকা ফার্নান্ডেজ। এরিকার দাবি, ইন্ডাস্ট্রিতে অনেকেই শর্টকাট হিসাবে কাস্টিং কাউচকে প্রশ্রয় দেন। সেই বিষয়ে খোলাখুলি কথাও বলে।
Fatima Sana Sheikh: সম্প্রতি এক সাক্ষাত্কারে ফতিমা সানা শেখ জানান যে দঙ্গলের আগে তাঁকে বেশ স্ট্রাগল করতে হয়েছে ইন্ডাস্ট্রিতে। শুধু বলিউড নয়, দক্ষিণ ভারতেও কুপ্রস্তাব পান তিনি। অভিনেত্রীর দাবি, সেখানে আরও অবস্থা খারাপ।
Rashami Desai on Castng Couch: ২০০৪ সালে ‘ইয়ে লামহে জুদাই হ্যা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ-রাভিনা ট্যান্ডন। ত্রিশের অধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এবার মুখ খুললেন কাস্টিং কাউচ নিয়ে।
Casting Couch: বিগত ৫ বছর ধরে ছোটপর্দায় নিয়মিত অভিনয় করছেন। এমনকী প্রযোজনাও করেছেন। শুধু অভিনয় নয়, তিনি লেখালেখিও করেন। ছোটপর্দা শুধু নয়, শ্যাম বেনেগালের বঙ্গবন্ধু বায়োপিকেও অভিনয় করেছেন তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন অভিনেত্রী। তাঁর দাবি, 'কারো বিছানায় না গেলে যে সত্যিই একটিও কাজ পাওয়া যায় না, আমি আসলেই বুঝতে পারিনি'।
Asha Negi:অভিনেত্রী আরও জানান, ইন্ডাস্ট্রিতে তখন সদ্য পা রেখেছিলেন। সে প্রায় তাঁর মগজ ধোলাই করার চেষ্টা করছিল যে সম্পর্ক রাখলেই এগোনো যাবে। এমনকি টিভির একাধিক বড় তারকারাই এসব করেছে।'
Isha Koppikar: 'তারা আমাকে বলেছিল যে কাজ পেতে হলে আপনাকে অভিনেতাদের সাথে 'বন্ধুত্বপূর্ণ' হতে হবে। অনেকেই অশ্লীলভাবে ছোঁয়ার চেষ্টা করেছিল। এমনকী প্রথমসারির এক অভিনেতা গোপনে দেখা করতেও চেয়েছিল' কাস্টিং কাউচের ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করলেন ঈশা।
The Kapil Sharma Show: টেলিভিশনের জনপ্রিয় শো কপিল শর্মার শো। সেই শো এখন ওটিটি প্ল্যাটফর্মে। তবে এবার একটি ধর্ষণের সঙ্গে জুড়ে গেল এই শোয়ের নাম। গুরুতর অভিযোগ এক অভিনেত্রীর।
Bigg Boss Tamil: নব্বইয়ের দশকে তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ছবিতে এক সময় জমিয়ে অভিনয় করেছেন বিচিত্রা। কমল হাসানের (Kamal Hasan) সঞ্চালনায় বিগ বস তামিলে অংশগ্রহণ করেন একসময়ের জনপ্রিয় তামিল অভিনেত্রী(Tamil Actress) বিচিত্রা(Vichitra)। ২০ বছর আগে ছবির দুনিয়া থেকে সরে গিয়েছিলেন অভিনেত্রী। কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা শুনে আঁতকে ওঠে দর্শক।